চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি, ঘর ছেড়েছে সাড়ে ৩ লাখ

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০১৯, ০৯:০৪আপডেট : ১৪ জুন ২০১৯, ১৪:৫৪

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ভারী বৃষ্টি ও বন্যার কারণে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি একর ফসলি জমি। উদ্ধারকারী ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি, ঘর ছেড়েছে সাড়ে ৩ লাখ

বৃহস্পতিবার রাতে চীনা জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ বাড়ি ধসে পড়েছে এবং ৩৭ কোটি ১০ লাখ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর প্রত্যক্ষ আর্থিক ক্ষতির পরিমাণ ১৯৩ কোটি ডলার।

গুয়াংজু প্রদেশ থেকে দেশটি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চংকিংয়ের ইয়াংতজ নদী পর্যন্ত এই বন্যার বিস্তৃতি। মন্ত্রণালয় জানায়, বন্যা পরিস্থিতি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

গ্রীষ্মকালে নিয়মিতই খরার কবলে পড়ে চীনের উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলের বন্যাও নিয়মিত ঘটনা। জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলে অতীতের তুলনায় বৃষ্টিপাত এবার আরও কম হবে। ইয়েলো নদীর অববাহিকায় বাড়বে বন্যার ঝুঁকি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
একক নিউরনের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য নির্ধারণে সাফল্য চীনের
বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে, কারণ কী?
‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে কোয়ারেন্টিনে, কারণ কী?
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত: ডা. জাহেদ
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ