ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ১৮ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৯, ০৮:৫৫আপডেট : ১৯ জুন ২০১৯, ১৬:৫৪

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী ফেরিডুবিতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে শিশুসহ ৩৯ জনকে। নিখোঁজ রয়েছেন আরও চারজন। সোমবার দেশটির জাভা অঞ্চলে এ ফেরিডুবির ঘটনা ঘটে। মঙ্গলবার ওই দুর্ঘটনায় হতাহতদের এ সংখ্যা জানায় কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে চ্যানেল নিউজ এশিয়া। ইন্দোনেশিয়ায় ফেরিডুবিতে ১৮ জনের মৃত্যু

দুর্ঘটনার শিকার ফেরিটিতে ৬০ জনের মতো যাত্রী ছিলেন বলে জানা গেছে। পূর্ব জাভা পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মানগেরা বলেন, ধারণক্ষমতার বেশি আরোহী নিয়ে যাত্রা করা ফেরিটি সমুদ্রের বড় ঢেউয়ের ধাক্কায় উল্টে গিয়ে ডুবে যায়।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধারকারী জাহাজ, বিমান ও মাছ ধরার নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৭ হাজারেরও বেশি দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়ায় ফেরিডুবির মতো নৌ-দুর্ঘটনা নতুন নয়। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে ফেরিডুবিতে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।

/এমপি/
সম্পর্কিত
১০টি ফুটবল মাঠের সমান চীনের এক জাহাজ!
ভারত ভ্রমণ শেষে ফিরেই বিপত্তি, নারীর মস্তিষ্কে মিললো ৩৮টি পরজীবী
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
সর্বশেষ খবর
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি