উ. কোরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে দ. কোরিয়া

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৯, ০৮:৩০আপডেট : ২০ জুন ২০১৯, ১৬:৫৫

উত্তর কোরিয়ায় চলমান তীব্র খাদ্য সংকটে পাশে দাঁড়িয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে ৫০ হাজার টন চাল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা, যা বিগত এক দশকে প্রথম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উ. কোরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে দ. কোরিয়া

বিগত প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে তীব্র খরার কবলে পড়ার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। এই বছরের প্রথম পাঁচ মাসে দেশটিতে মাত্র ৫৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১৯৮২ সালের পর এটাই দেশটিতে সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড। জাতিসংঘের এক যৌথ মূল্যায়নে বলা হয়, এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলনের কারণে উত্তর কোরিয়ার প্রায় এক কোটি মানুষ মারাত্মক খাদ্য সংকটে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, যথাসম্ভব দ্রুত সময়ে এই ত্রাণ সরবরাহ করা হবে। এই খাবার তত্ত্বাবধানে থাকবে জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রকল্প। একত্রীকরণ মন্ত্রী কিম ইয়ুন চুল বলেন, সরকার উত্তর কোরীয় জনগণের দুর্দশা উপেক্ষা করতে পারে না।

এর আগে ২০১০ সালে উত্তর কোরিয়ায় পাঁচ হাজার টন চাল সহায়তা দিয়েছিলো দক্ষিণ কোরিয়া। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে ভয়ানক দুর্ভিক্ষের কবলে পড়ে উত্তর কোরিয়া। ওই সময়ে দেশটির লাখ লাখ মানুষ মারা যায়।

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে উত্তর কোরিয়া। গত কয়েক বছরে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিনিময়ে নিরস্ত্রীকরণের অংশ হিসেবে নিজেদের মূল পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিশ্রুতি দেন তিনি। তবে কোনও ফলাফল ছাড়াই শেষ হয় ওই সম্মেলন।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছত্তিশগড়ে মিললো ১.২২ ক্যারেটের পাঁচটি হীরা
৪৬ মার্কিন কোম্পানির পণ্য কেনা নিষিদ্ধ করলো চীন
‘তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে’
সর্বশেষ খবর
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
ইউপি মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আব্দুল গফুর
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
জুলাই যোদ্ধাদের রাজনৈতিক সুরক্ষার দাবি জামায়াতের নারী এমপির
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম
সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে
সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন