প্রথমবারের মতো উ. কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৯, ০৯:০০আপডেট : ২০ জুন ২০১৯, ১৭:১৪

প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ২০০৬ সালে চীনের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম সফর। বৃহস্পতিবার শুরু এই সফরে পরমাণু প্রকল্প ও বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রথমবারের মতো উ. কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট

এর আগে চীনে এই দুই নেতার চারবার দেখা হলেও উত্তর কোরিয়ায় প্রথম। চলতি বছরের জানুয়ারিতে বেইজিং সফরের সময় দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানান কিম। উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্য সহযোগী চীন।

এক সপ্তাহ পরেই জি২০ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে শি জিনপিংয়ের। তার আগে কিমের সঙ্গে এই বৈঠক কূটনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। সফরে কোরীয় পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন এবং নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন তিনি।

জাপানে অনুষ্ঠিতব্য জি-টোয়েন্টি সম্মেলনের সপ্তাহখানেক আগে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন শি। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। আর সম্মেলন শেষে দক্ষিণ কোরিয়া যাবেন মার্কিন প্রেসিডেন্ট। এ অবস্থায় এই সফরকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ ২০০৫ সালে উত্তর কোরিয়া সফর করেন তৎকালীন চীনা প্রেসিডেন্ট হু জিনতাও। গত বছরই চারবার চীন সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
ভারতের সবচেয়ে উত্তপ্ত শহর কোনটি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
সর্বশেষ খবর
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ