শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৯, ১১:৩২আপডেট : ২৩ জুন ২০১৯, ১২:৪৩
image

ইস্টার হামলার পর দেশজুড়ে জারি করা জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে শ্রীলঙ্কা সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা শুক্রবার মধ্যরাত থেকে জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বৃদ্ধির আদেশ জারি করেছেন।

শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বৃদ্ধি

এপ্রিলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় প্রাণ হারায় তিন শতাধিক মানুষ। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বোমা হামলার সঙ্গে জড়িত অধিকাংশ নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে জঙ্গি হামলার হুমকি হ্রাস পেলেও অবশিষ্ট সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলমান থাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

এখন দেশটির নিরাপত্তা বাহিনীগুলো আরও এক মাসের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে।

আইনানুযায়ী জরুরি ক্ষমতার কারণে শ্রীলঙ্কার পুলিশ ও সামরিক বাহিনী আদালতের নির্দেশ ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারছে এবং ওই হামলার পর এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। প্রেসিডেন্ট সিরিসেনা বলেছেন, “জনগণের নিরাপত্তার স্বার্থে, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনগণের জরুরি সেবা ও সরবরাহ রক্ষণাবেক্ষণের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।”

শ্রীলঙ্কার হোটেল ও গির্জায় চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ হামলার জন্য দেশটির স্বল্প পরিচিত দুটি গোষ্ঠী তাওহীদ জামাত (এনটিজে) ও জামাতি মিল্লাতু ইব্রাহিমকে দায়ী করেছে। জরুরি আইনের অধীনে দুটি গোষ্ঠীকেই নিষিদ্ধ করা হয়েছে ও তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
সর্বশেষ খবর
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
কলেরার টিকা দেওয়া শুরু: কারা পাবেন, কারা পাবেন না
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে আরও আছেন যারা  
এক রাতের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
এক রাতের বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী