পাপুয়া নিউগিনিতে অগ্ন্যুৎপাত, সরিয়ে নেওয়া হয়েছে ৫ হাজার মানুষ

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৯, ১১:১৪আপডেট : ২৮ জুন ২০১৯, ১১:১৪

পাপুয়া নিউগিনির মাউন্ট উলাউন পর্বতের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ছাই, লাভা ও ধোঁয়ার উদগিরণ শুরু হওয়ায় ওই এলাকার প্রায় পাঁচ হাজার লোক স্থান ত্যাগে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পাপুয়া নিউগিনিতে অগ্ন্যুৎপাত, সরিয়ে নেওয়া হয়েছে ৫ হাজার মানুষ

বিশ্বের ভয়াবহ আগ্নেয়গিরির একটি মাউন্ট উলাউন। এই আগ্নেয়গিরি থেকে বুধবার উদগীরণ শুরু হয়। প্রাদেশিক রাজধানী কিম্বে আগ্নেয়গিরির কাছাকাছি হওয়ায় এখানকার বাড়িঘর ও রাস্তায় ছাই ছড়িয়ে পড়ছে। আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাই বাতাসের ১৩ কিলোমিটার পর্যন্ত উর্ধ্বে উঠে তা চারপাশে ছড়াচ্ছে। ছাইয়ের কারণে নানা ধরণের শারিরীক উপসর্গ দেখা দেয়ায় এ বিষয়ে লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

স্থানীয় কমিউনিটি নেতা ক্রিস লাগিসা জানান, লোকজন তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে চার্চের হলে এসে জমায়েত হয়। তাদেরকে লরি, ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

প্রাদেশিক দুর্যোগ কমিটি বলছে, লাভা প্রবাহিত হওয়ার কারণে প্রধান উপকূলীয় সড়কের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতীয় এয়ারলাইন্স এয়ার নিউগিনি অনির্দিষ্টকালের জন্যে কিম্বেও হসকিন্স এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়া ডারউইন ভলকানিক অ্যাশ এডভাইজরি সেন্টার আর্ন্তজাতিক এয়ারলাইন্সগুলোর জন্যে রেড এলার্ট জারি করেছে।

মাউন্ট উলাউন অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি হওয়া সত্ত্বেও এর আশেপাশে হাজার হাজার লোক বাস করে।

/এমএইচ/
সম্পর্কিত
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন