পুনেতে দেয়াল ধসে নিহত ১৫

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৯, ০৯:১৩আপডেট : ২৯ জুন ২০১৯, ১১:৩২

ভারী বৃষ্টিপাতের পর ভারতের পুনেতে একটি আবাসিক ভবনের পাশের একটি দেয়ালের ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার ভোরে এই ঘটনায় নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছেন। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে বেশ কয়েকটি গাড়ি ধ্বংসস্তপের মধ্যে পড়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, একটি আবাসিক ভবনের পাশে একটি দেয়াল ধসে শ্রমিকদের জন্য নির্মিত খুপড়ি ঘরের ওপরে পড়লে এসব হতাহতের ঘটনা ঘটে।

দেওয়াল ধসে খুপড়ি ঘরের ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে

বৃহস্পতিবার থেকে ভারতের পুনেতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবারও তা অব্যাহত থাকে।  শুক্রবার রাত পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  ২০১০ সালের পর জুন মাসে এই পরিমান বৃষ্টিপাত শহরটিতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

ভারী বৃষ্টিপাতের মধ্যে রাত দুইটা নাগাদ পুনের কোন্ধা এলাকায় দেয়াল ধসে পড়ে বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা। ঘটনার পর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (এনডিআরএফ) ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সম্ভাব্য আটকে পড়া ব্যক্তিদের খোঁজেও চলছে তল্লাশি। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুনের জেলা কালেক্টর নাভাল কিশোর রাম বলেছেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে পড়েছে। এই ঘটনার পর নির্মাণ প্রতিষ্ঠানের অবহেলার বিষয়টিও সামনে আসছে। ১৫ জন মানুষ মারা যাওয়া সামান্য ব্যাপার না। নিহতদের বেশিরভাগই বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা শ্রমিক। সরকার হতাহতদের সহায়তা দেবে’।

দেয়াল ধস ছাড়াও শুক্রবার বৃষ্টিপাত সংশ্লিষ্ট ঘটনায় মহারাষ্ট্রে আরও আট ব্যক্তি নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন