ফের বাণিজ্য আলোচনায় সম্মত যুক্তরাষ্ট্র-চীন

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৯, ২২:২৩ আপডেট : ৩০ জুন ২০১৯, ০০:০২

ফের বাণিজ্য আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। শনিবার জাপানে জি-২০ সম্মেলনের সাইডলাইনে দুই দেশের প্রেসিডেন্টের দীর্ঘ বৈঠকে এ বিষয়ে মতৈক্যে পৌঁছায় ওয়াশিংটন ও বেইজিং। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফের বাণিজ্য আলোচনায় সম্মত যুক্তরাষ্ট্র-চীন প্রতিবেদনে বলা হয়, দুই নেতার বৈঠক প্রায় দেড় ঘণ্টার মতো স্থায়ী হয়। বৈঠক শেষে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আলোচনার পথ অবারিত রাখতে চীন থেকে আমদানিকৃত পণ্যে যুক্তরাষ্ট্র নতুন করে আর কোনও শুল্ক আরোপ করবে না। এছাড়া সুনির্দিষ্ট আরও কিছু বিষয় নিয়ে আলোচনায় বসবেন দুই দেশের মধ্যস্থতাকারীরা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা ফের আগের পথে ফিরে এসেছি। যদিও বৈঠকের আগে আলোচনা ফলপ্রসূ না হলে চীনের আরও পণ্যে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।

উল্লেখ্য, ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত অর্থনৈতিক প্ল্যাটফর্ম জি-২০ শীর্ষ সম্মেলন শুক্রবার জাপানের ওসাকায় শুরু হয়েছে। চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধের মধ্যেই শুরু হয়েছে এবারের সম্মেলন। আর সম্মেলনকে ঘিরে দুই দেশের প্রেসিডেন্টের বৈঠক ছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

চীনের সঙ্গে বিপুল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে গত বছর থেকে বেইজিংয়ের রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে ট্রাম্প প্রশাসন। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আর ‘আমেরিকা ফার্স্ট’ নামের কথিত সংরক্ষণশীল নীতির ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে বেইজিং-ও মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ শুরু করে। এই বাণিজ্য যুদ্ধ নিরসনে চলতি বছরের মে মাসে ওয়াশিংটন-বেইজিং আলোচনায় বসলেও তা কোনও চুক্তি ছাড়াই শেষ হয় তা। এমন পরিস্থিতিতে শনিবারের ট্রাম্প-শি বৈঠক ইতিবাচক হিসেবেই প্রতীয়মান হচ্ছে।

/এমপি/
সম্পর্কিত
সাইনপোস্টে গাড়ির ধাক্কা, হোয়াইট হাউসে সিকিউরিটি লকডাউন
অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
সর্বশেষ খবর
সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ সহায়তা দেওয়া সম্ভব: গবেষণা
সরকারি সেবাব্যবস্থার মাধ্যমে প্রারম্ভিক শিশু বিকাশ সহায়তা দেওয়া সম্ভব: গবেষণা
হামজার পর দেশে এসেছেন ফারহান আলী ওয়াহিদ
হামজার পর দেশে এসেছেন ফারহান আলী ওয়াহিদ
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
রাজধানীতে ছাদ থেকে ফেলে শিশুকে হত্যার অভিযোগ, তরুণী আটক
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী