ভারতে কমছে রান্না করার গ্যাসের দাম

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৯, ০৯:১৬আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৯:২৭
image

১ জুলাই (সোমবার) থেকে রান্না করার গ্যাসের দাম কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সে দেশের শীর্ষ সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিলিন্ডার প্রতি গ্যাসের দাম কমছে ভারতীয় মুদ্রায় ১০০.৫০ রুপি।  

রান্নার গ্যাস

ভারতে গত ১ জুন থেকে ৩.৬৫ হারে বৃদ্ধি পায় এলপিজির দাম। বাজার দর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ইন্ডিয়ান ওয়েল। এলপিজির দাম বাড়ায় সরব হয়েছিল বিরোধীরা। এক মাস পর সিদ্ধান্ত পরিবর্তিত হলো।

রবিবার ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়েছে, ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজিতে ভর্তুকি দেয় সরকার। সেই ভর্তুকির কারণে গ্যাসের দাম হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

ইন্ডিয়ান ওয়েলের তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/বিএ/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী