ইরান আগুন নিয়ে খেলছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০১৯, ০৮:৫৪আপডেট : ০২ জুলাই ২০১৯, ২৩:৫৩

ইরান আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ইরান আগুন নিয়ে খেলছে: ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের কাছে প্রশ্ন ছিল তেহরানের প্রতি তার কোনও বার্তা আছে কি-না? উত্তরে তিনি বলেন, ‘ইরানের প্রতি কোনও বার্তা নেই। তারা জানে তারা কী করছে। তারা জানে তারা কী নিয়ে খেলছে। আমি মনে করি, তারা আগুন নিয়ে খেলছে। সুতরাং যাই ঘটুক না কেন, ইরানের প্রতি কোনও বার্তা নয়।’

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ জানিয়েছেন, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়িয়েছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান ৩০০ কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারতো। তবে ওই সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে, অপর পক্ষ এ সমঝোতা বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরান এর কোনও কোনও ধারার বাস্তবায়ন স্থগিত রাখতে পারবে। সে অনুযায়ী ইরান এ পদক্ষেপ নিলো।

সোমবার নাতাঞ্জ শহরে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা বাড়ানোর কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসনা বার্তা সংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানা মতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ৩০০ কেজির সীমা ছাড়িয়ে গেছে। আগেই এ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলাম। আমরা যে ঘোষণা দিয়েছি তা খুবই পরিষ্কার এবং আমরা মনে করি পরমাণু সমঝোতা অনুসারে এটি আমদের অধিকার।”

গত ১৭ জুন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, ২৭ জুন থেকে তার দেশ পরমাণু সমঝোতা অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়াম মুজদের সীমা মানবে না। রয়টার্স জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সীমা অতিক্রম করার বিষয়টি যাচাই করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

/এমপি/
সম্পর্কিত
‘অর্থনৈতিক যুদ্ধ’ চালালে পারস্য উপসাগর অবরুদ্ধ করার হুঁশিয়ারি ইরানের
তেলের দাম কমার নতুন হিসাব শোনালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
সর্বশেষ খবর
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
গালাগালির ‘সংস্কৃতি’, বাকস্বাধীনতার সীমা এবং সন্ত্রাসবিরোধী আইনের ‘ব্যবহার’ 
বিশ্বের সবচেয়ে বড় কাটলফিশের মিলনমেলা এবার যেন নিস্তব্ধ সমুদ্র
বিশ্বের সবচেয়ে বড় কাটলফিশের মিলনমেলা এবার যেন নিস্তব্ধ সমুদ্র
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল শুনানি পেছালো 
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ