মার্কিন পণ্যে শুল্ক আরোপ নিয়ে ভারতকে সতর্ক করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৯, ০৬:০৯আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৬:১৫

মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ভারতের ওপর আবারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক টুইট বার্তায় বলেছেন শুল্ক আরোপ নিয়ে দেশটিকে প্রচুর সময় দেওয়া হয়েছে। শুল্ক আরোপ আর মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বৈষম্য। ২০১৬ সালে দেশদুটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার। তবে ট্রাম্প প্রশাসন চায় ৩ হাজার ১০০ কোটি মার্কিন ডলারে নেমে আসুক। আর ঘাটতিতে পড়ুক ভারত। 

গত ৫ জুন ভারতের বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি বাতিল করে যুক্তরাষ্ট্র। এই সুবিধার আওতায় ৫৬০ কোটি ডলার পর্যন্ত শুল্কমুক্ত রফতানি সুবিধা পেত ভারত। জিএসপি বাতিলের সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রাখার ঘোষণা দেয় ভারত। এর ধারাবাহিকতায় ২৮টি মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে দিল্লি। এই শুল্ক প্রত্যাহার করে নিতে গত মাসে ভারতকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

পরে জাপানে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের পার্শ্ববৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা আবারও শুরু করতে সম্মত হন ট্রাম্প। সেই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভারত সফরের কথা রয়েছে।

এর মধ্যে মঙ্গলবার টুইট বার্তায় ভারতের শুল্ক আরোপের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘মার্কিন পণ্যে শুল্ক আরোপ নিয়ে ভারত পর্যাপ্ত সময় পেয়েছে। এটা আর গ্রহণযোগ্য হবে না!’

মার্কিন পণ্যে ভারত উচ্চ শুল্ক আরোপ করে রেখেছে বলে অতীতেও অভিযোগ করেছেন ট্রাম্প। গত বছরের অক্টোবরে ভারতকে শুল্ক আরোপের রাজা আখ্যা দেন তিনি। পরে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করতে আগ্রহী তিনি।

 

/জেজে/
সম্পর্কিত
মালদার আম রফতানি নিয়ে সুখবর দিলো ভারত
মোদির মুখোশ পরে চুরির চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কেইনের জোড়া গোলে দারুণ প্রত্যাবর্তন ইংল্যান্ডের
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৭
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
নতুন অর্থবছরে বিনিয়োগ ও কর্মসংস্থান কতটা বাড়বে? 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
কুয়েতে বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার, সতর্ক করলো দূতাবাস 
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা