চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি, ঘরছাড়া সাড়ে ৩ লাখ

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৯, ০৯:৫০আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৯:৫০

চীনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ৬১ জনের প্রাণহানির হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৩ লাখ ৫৬ হাজার জনকে। মোট ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। চীনা কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

চীনে বন্যায় ৬১ জনের প্রাণহানি, ঘরছাড়া সাড়ে ৩ লাখ

গত কয়েকদিন ধরে চীনের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঝেজিয়াং ও জিয়াংজি প্রদেশ, গুয়াংজি ঝুয়াং, চংকিং মিউনিসিপ্যালিটি, সিচুয়ান  ও গুইঝো প্রদেশের বাসিন্দাদের ওপর এ ঝড়-বৃষ্টির বিপুল প্রভাব পড়েছে। এসব এলাকায় গত কয়েকদিনের গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল গত কয়েক বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি।

ঝড়ো হাওয়ার কারণে ১ লাখ ২৬ হাজার ১০০ হেক্টর শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ১৬শ ঘর-বাড়ি। আরও ৭ হাজার ৯শ বাড়ি বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য দিয়ে সরাসরি ২৬৯ কোটি ইউয়ান (প্রায় ৩৭ কোটি ৭০ লাখ ডলার) অর্থনৈতিক ক্ষতি হয়েছে। বন্যার পানি থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৩০০ জনেরও বেশি জনক।

ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে অংশগ্রহণের জন্য মঙ্গলবার (৯ জুলাই) চারটি কার্যনির্বাহী দলকে এসব এলাকায় পাঠিয়েছে বন্যা নিয়ন্ত্রণ ও খরা মোকাবিলা সংক্রান্ত দফতর। পাশাপাশি উদ্ধার কার্যক্রমের জন্য জিয়ানজি প্রদেশে ৫০টি রাবার নৌকা মোতায়েন করেছে ন্যাশনাল ফুড এন্ড স্ট্রাটেজিক রিজার্ভস এডমিনিস্ট্রেশন।

গ্রীষ্মকালে চীনে র উত্তরাঞ্চলে খরা দেখা যায় এবং দক্ষিণাঞ্চলে বন্যা। এবারের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জরুরি মন্ত্রণালয়। 

/এমএইচ/
সম্পর্কিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বাংলাদেশ-চীন আলোচনায় নজর রাখছে ভারত
সর্বশেষ খবর
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার