ভারতীয় নৌপথ ব্যবহারে কম খরচে পণ্য পরিবহন করবে বাংলাদেশ-ভুটান

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৯, ১৮:০০আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৮:০১

ভারতের নৌপথ ব্যবহার করে বাংলাদেশে ৫০ ট্রাক ওজনের সমমানের গুঁড়ো পাথর পাঠাচ্ছে ভুটান। এই পথে পণ্য পরিবহনের ফলে খরচ কমবে ৩০ শতাংশ এবং সময় বেঁচে যাবে আট থেকে দশদিন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, আগামীতে ভারতের এই নৌপথ ব্যবহার করে কম খরচে বাণিজ্য ও পণ্য পরিবহন করতে পারবে বাংলাদেশ-ভুটান।

ভারতীয় নৌপথ ব্যবহারে কম খরচে পণ্য পরিবহন করবে বাংলাদেশ-ভুটান

ভারতের নৌ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে বাংলাদেশ পাট ও চাল পাঠাবে ভুটানে। আসামের ডুবরি বন্দর থেকে জাহাজ বাংলাদেশের নারায়ণগঞ্জে পৌঁছাবে। ভুটান থেকে ট্রাকে করে গুঁড়ো পাথর আসামে এসেছে।

শুক্রবার ভারতের নৌমন্ত্রী মানসুখলাল মান্দাভিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌযানটির যাত্রার উদ্বোধন করেন। তিনি জানান, ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুটের আওতায় ব্রহ্মপূত্র নদী দিয়ে বাংলাদেশ ও ভুটানের বাণিজ্য সুবিধা পাবে।

ভারতীয় নৌমন্ত্রী আরও জানান, এই প্রটোকলের আওতায় ভারত কলকাতা ও হালদিয়া দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলোতে পণ্য পাঠাতে পারবে।

মান্দাভিয়া বলেন, আগামী ৫ বছর নদী পথের গভীরতা ঠিক রাখতে বাংলাদেশকে ৩০০ কোটি রুপি দেবে ভারত। সূত্র: বিজনেস টুডে।

/এএ/
সম্পর্কিত
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রাতে ‘বেগুন ভর্তা’ খাওয়ার পর ৩ বোনের রহস্যজনক মৃত্যু
‘দুই পক্ষের স্বার্থে মিল থাকতে হবে’: বাংলাদেশ প্রসঙ্গে জয়শঙ্কর
সর্বশেষ খবর
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারি: ওসি জাহেদুল ইসলামকে বদলি
গ্যাস সংকটের শেষ কোথায়?
গ্যাস সংকটের শেষ কোথায়?
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
রেসিং ট্র্যাকে দুর্ঘটনায় দক্ষিণি সুপারস্টার অজিত কুমার, কেমন আছেন অভিনেতা
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
ঢাকায় রাশিয়া পতাকা দিবস উদযাপন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি