চীনে গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ, ১২ জনের প্রাণহানি

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৯, ১৭:৪৫আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৮:৫৫

চীনে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন। আহত হয়েছেন কমপক্ষে ডজনখানেক মানুষ। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকালে হেনান প্রদেশের ইয়িমা শহরে অবস্থিত গ্যাস প্ল্যান্টটিতে এ বিস্ফোরণ ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ডয়চে ভেলে। চীনে গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণ, ১২ জনের প্রাণহানি
প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ ওই বিস্ফোরণের পর প্রায় দুই মাইল পর্যন্ত এলাকায় বিভিন্ন ভবনের জানালার গ্লাস ভেঙে পড়ে। ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে ফ্যাক্টরি এলাকা থেকে ধোঁয়া বেরুতে দেখা গেছে।

যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চীনের বিভিন্ন কারখানা, পাওয়ার প্ল্যান্ট ও খনিগুলোতে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকে। শুক্রবারের এ ঘটনার পর গ্যাস প্ল্যান্টটির বিদ্যমান কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

২০১৯ সালের মার্চে জিগাংসু প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এর আগে ২০১৫ সালে বন্দরনগরী তিয়ানজিয়ানে একটি রাসায়নিক ওয়্যারহাউসে বিস্ফোরণে ১৭৩ জনের মৃত্যু হয়। শুক্রবারের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন 
আমাদের আসলে কতটুকু রোদে থাকা প্রয়োজন
আমাদের আসলে কতটুকু রোদে থাকা প্রয়োজন
মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণ অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
কিয়েভে রাতভর রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন