আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা পুতিনের

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৯, ১০:১৫আপডেট : ২২ জুলাই ২০১৯, ১০:১৮

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষে আসাদের কাছে পাঠানো এক বার্তায় তিনি নিজ দেশের এমন অবস্থানের কথা জানান।

ভ্লাদিমির পুতিন ও বাশার আল আসাদ ভ্লাদিমির পুতিন বলেন, উগ্রতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও রাশিয়া পরস্পরের মিত্র হিসেবে কাজ করছে। দামেস্ক-মস্কো ঘনিষ্ঠ সম্পর্ক মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা রক্ষায় অনুঘটকের ভূমিকা পালন করছে।

তিনি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে। দুই দেশের যৌথ প্রচেষ্টায় অচিরেই সিরিয়া থেকে ‘সন্ত্রাসীদের’ (আসাদ বিরোধী বিদ্রোহী) মূলোৎপাটন হবে। এতে করে জনগণ আবার সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।

এমন সময়ে পুতিন এ ঘোষণা দিলেন যখন দীর্ঘ গৃহযুদ্ধ শেষে রাশিয়ার সহায়তায় ফের সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছেন আসাদ। দফায় দফায় বিমান হামলা চালিয়ে আসাদবিরোধী বিদ্রোহীদের তছনছ করে দিয়েছে মস্কো। আসাদের বিজয় নিশ্চিতের পর এ মাসেই আংশিকভাবে সিরিয়া ছাড়ার ঘোষণা দেয় লেবাননের ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হিজবুল্লাহ। দলীয় সম্প্রচারমাধ্যম আল মানার টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন দলটির প্রধান হাসান নসরুল্লাহ।

হাসান নসরুল্লাহ বলেন, ইতোমধ্যেই সিরিয়া থেকে আসাদ বাহিনীর সমর্থনে লড়াই করা যোদ্ধার সংখ্যা কমিয়ে আনা হয়েছে। তার ভাষায়, এখনও সেখানে আমাদের উপস্থিতি রয়েছে। তবে এখন আর সেখানে উল্লেখযোগ্য সংখ্যায় থাকার প্রয়োজন নেই। সূত্র: পার্স টুডে, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
বিয়ের আসরে অতিরিক্ত মাতাল বর, বিয়ে ভেঙে পুলিশি সম্মাননা পেলেন কনে
ট্রাম্পের ইরান যুদ্ধের বলির পাঠা কি জেডি ভ্যান্স
যুদ্ধের আগের অবস্থায় ফিরলো তেলের দাম
সর্বশেষ খবর
৬০ দিনের মধ্যে ইসির ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার নির্দেশ
৬০ দিনের মধ্যে ইসির ডাটা এন্ট্রি অপারেটর পদে লিখিত পরীক্ষার নির্দেশ
প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও বাস্তবায়ন অযোগ্য’ বললেন হাসনাত আব্দুল্লাহ 
প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও বাস্তবায়ন অযোগ্য’ বললেন হাসনাত আব্দুল্লাহ 
তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন 
তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন 
বিয়ের আসরে অতিরিক্ত মাতাল বর, বিয়ে ভেঙে পুলিশি সম্মাননা পেলেন কনে
বিয়ের আসরে অতিরিক্ত মাতাল বর, বিয়ে ভেঙে পুলিশি সম্মাননা পেলেন কনে
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
ইরান-মার্কিন সমঝোতায় মধ্যস্থতা করে কী পেলো পাকিস্তান
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি