আসাম থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ০৯:২৫আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৯:২৭

ভারতে অনুপ্রবেশ করা ৩০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। তিন নারীসহ ওই বাংলাদেশিরা আসামে আটক ছিলেন। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার সুতারকান্দি নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আসাম থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে এই ৩০ জন বাংলাদেশিকে জকিগঞ্জে বিজিবি-র হাতে তুলে দেয়। তারা গত বেশ কয়েকমাস আসামের বিভিন্ন আটককেন্দ্রে বন্দি ছিলেন। জেল খাটার পর বাংলাদেশে তাদের ঠিকানা ও পরিচয় যাচাই করেই এদের ফেরত পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, তাদের মধ্যে ২৬ জন মুসলিম ও চারজন হিন্দু ধর্মাবলম্বী।

এর আগে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহেই আসামের সুতারকান্দি সীমান্ত চেকপোস্ট পেরিয়ে ২১জন বাংলাদেশি নাগরিককে  ফেরত পাঠানো হয়েছিল। তার আড়াই মাসের মধ্যে এদিন করিমগঞ্জ থেকে আবার ৩০জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো।

করিমগঞ্জের পুলিশ সুপার মানাবেন্দ্র দেব রায় বলেন,  "এদিন (বৃহস্পতিবার) বেলা এগারোটা নাগাদ করিমগঞ্জে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন চেকপোস্টের (পিসিআইপি) মাধ্যমে এই বিদেশি নাগরিকদের আমরা সীমান্তের ওপারে জকিগঞ্জ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবি-র হাতে তুলে দিয়েছি।"

তিনি বলেন, " যখনই আমরা অবৈধ বাংলাদেষিদের ধরতে পারি এবং জেরার মুখে তারা স্বীকার করে যে তাদের আসল বাড়ি কোথায়, তারপর  আমরা স্থানীয় বাংলাদেশ মিশন ও বিজিবি-কে সেই তথ্যটা জানাই। তারপর বাংলাদেশি কর্তৃপক্ষ তদন্ত করে আমাদের জানালে  যথাযথ নিয়ম অনুসরণ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করি।"

 বর্তমানে আাসামের বিভিন্ন আটককেন্দ্রে ৬০ জনেরও বেশি বাংলাদেশি আটক রয়েছেন।

/এমএইচ/
সম্পর্কিত
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ বিজয়ের, বিরোধীদের ওয়াকআউট
কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: নিহত ১৩ জনের সবাই ভারতীয় ও পাকিস্তানি
চট্টগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
সর্বশেষ খবর
দক্ষতা বাড়াতে বছরে ১২ লাখের বেশি বিদেশগামীকে প্রশিক্ষণ
দক্ষতা বাড়াতে বছরে ১২ লাখের বেশি বিদেশগামীকে প্রশিক্ষণ
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়ালো ৪০০ কোটি
বিদেশি ঋণের অর্থছাড় কমলো ১০০ কোটি ডলার, ঋণ পরিশোধ ছাড়ালো ৪০০ কোটি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
শাহজালালের মাজারের অর্ধেক টাকা কোথায় যায়, ইঙ্গিত মিললো চিঠিতে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
খুচরার পর এবার পাইকারি বিদ্যুতের দামও কমানোর উদ্যোগ
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন