ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৯, ০৫:৪৯আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৫:৫৮

ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দেন। এর আগে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট নামের আইনে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেয় ফ্রান্স। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এর ফলে অ্যাপল, ফেসবুক, আমাজন, গুগলের মতো বৃহৎ মার্কিন প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের শুল্ক গুণতে হবে। এর প্রতিক্রিয়া হিসেবেই পাল্টা ব্যবস্থা হিসেবে ফরাসি মদে শুল্ক আরোপের হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। ফরাসি মদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কেউ যদি নিজ দেশে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্ক আরোপ করে তাহলে যুক্তরাষ্ট্রও পাল্টা ব্যবস্থা নেবে। শিগগিরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র মূর্খতার জবাব দেওয়া হবে।

ট্রাম্প বলেন, আমি আমি সবসময় বলে আসছি যে, ফ্রান্সের চাইতে আমেরিকার মদ ভালো।

পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ফ্রান্স মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর শুল্প আরোপের যে ঘোষণা দিয়েছে তা ভুল পদক্ষেপ। এর মধ্য দিয়ে বরং তাদের তাদের প্রধান রফতানি পণ্যকেই হুমকিতে ফেলেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ফ্রান্সের এভাবে শুল্ক আরোপ করা উচিত নয়। তাদেরকে আমি বলেছি যে, এটি করতে যাবেন না। কেননা, আপনারা এমনটি করলেও আমিও আপনাদের মদের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছি। সূত্র: রয়টার্স, পলিটিকো।

/এমপি/
সম্পর্কিত
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
নির্বাচনের কারণে গাজা ইস্যুতে অযৌক্তিক আচরণ করছে ইসরায়েল: কুশনার
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে