নাইটক্লাব ধসে দ. কোরিয়ায় নিহত ২, বেশ কয়েকজন খেলোয়াড় আহত

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৯, ১০:১৫আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১০:১৮

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে একটি নাইটক্লাবের অভ্যন্তরের ব্যালকনি ধসে পড়ে অন্তত দুই ব্যক্তি নিহত হয়েছে। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এই ঘটনায় ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আসা বেশ কয়েকজন খেলোয়াড় আহত হয়েছে। শনিবার ভোরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিহত দুই ব্যক্তি দক্ষিণ কোরিয়ার নাগিরক। নাইটক্লাব ধসে দ. কোরিয়ায় নিহত ২, বেশ কয়েকজন খেলোয়াড় আহত

শুক্রবার রাতে গুয়াংজু শহরে অ্যাথলেট ভিলেজ এর পাশের ওই নাইটক্লাবের ব্যালকনি সিড়িসহ ধসে পড়ার সময় এর অভ্যন্তরে প্রায় ৩৭০ জন মানুষ ছিলেন। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে ব্যালকনিটি ধসে পড়ে। এতে মারাত্মক আহত ৩৮ ও ২৭ বছর বয়সী দুই দক্ষিণ কোরীয় নাগরিককে হাসপাতালে নেওয়া হলে পরে তাদের মৃত্যু হয়।

বেশ কয়েকটি ওয়াটার পোলো দলের সদস্যরা ওই সময়ে নাইটক্লাবের অভ্যন্তরে ছিল। নিউ জিল্যান্ডের পুরুষ পোলো দলের অধিনায় ম্যাট স্মল জানিয়েছেন, আমরা নাচছিলাম আর কিছুক্ষণের মধ্যে আমরা পাঁচ ছয় মিটার নিচে পড়ে যাই আর সবাই দ্রুত বাইরে বের হয়ে আসতে শুরু করে। অস্ট্রেলিয়ার ওয়াটার পোলো দলের সদস্যরাও ওই সময়ে নাইটক্লাবটিতে ছিলেন।

ওয়াটার পোলো অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সব খেলোয়াড় নিরাপদ আছে আর সবাই আহত হওয়া ছাড়াই বাইরে বের হয়ে আসতে সক্ষম হয়েছে।

রবিবার গুয়াংজুতে শেষ হওয়ার কথা রয়েছে ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপের। জলক্রীড়া নিয়ন্ত্রণকারী বিশ্বসংস্থ্য ফিনা এই প্রতিযোগিতার আয়োজক। ফিনার এক বিবৃতিতে নাইটক্লাব ধসে পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই
ডুবন্ত রেল স্টেশন ভেসে উঠলো মাটির ওপরে!
যে বিখ্যাত রেস্তোরাঁয় চীনা কর্মকর্তাদের প্রবেশ নিষেধ
সর্বশেষ খবর
‘পাঁচ বছরে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব’ 
‘পাঁচ বছরে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব’ 
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
‘তিস্তা ব্যারেজ নির্মাণে কারিগরি ও আর্থিক বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে’
‘তিস্তা ব্যারেজ নির্মাণে কারিগরি ও আর্থিক বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে’
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
পাঁচ তারকার স্মরণীয় একদিন
পাঁচ তারকার স্মরণীয় একদিন
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!