যুক্তরাষ্ট্রে গার্লিক ফেস্টিভ্যালে বন্দুক হামলা

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৯, ০৯:৪৫আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১০:২২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গার্লিক ফেস্টিভ্যালে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। তিন দিনব্যাপী এ উৎসবের শেষ দিন রবিবার এ হামলা চালানো হয়। এতে এখনও পর্যন্ত অন্তত ১১ জন আহত হওয়ার খবর জানা গেছে।
যুক্তরাষ্ট্রে গার্লিক ফেস্টিভ্যালে বন্দুক হামলা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলা থেকে বাঁচতে লোকজন দৌড়ে উৎসবস্থল ছেড়ে পালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পেছন থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। এক নারী বলছিলেন, এখানে কী হচ্ছে? গার্লিক ফেস্টিভ্যালে কে গুলি চালাবে?

স্যান জোসের দক্ষিণে গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধারে ছুটে যায় অ্যাম্বুলেন্স।

আহতদের উদ্ধারে ঘটনাস্থলে জড়ো হওয়া অ্যাম্বুলেন্সকর্মীদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি বে এরিয়া ১১ জন আহতের খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ১৩ বছরের শিশু ইভেনি রেয়েস সংবাদমাধ্যমকে বলেন, প্রথমে ভেবেছিলাম হয়তো আতশবাজির শব্দ হচ্ছে। তবে কিছুক্ষণ পর একজনের পায়ে গুলির চিহ্ন দেখতে পাই। একটি শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেছি।

টুইটারে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বন্দুকধারী এখনও ধরা পড়েনি। সাবধানে ও নিরাপদে থাকুন।

ক্যালিফোর্নিয়ায় এ গার্লিক ফেস্টিভ্যাল বা রসুন উৎসব শুরু হয় ১৯৭৯ সালে। এটিকে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মকালীন খাবার উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এ উৎসব থকে স্থানীয় স্কুল, দাতব্য সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর জন্য তহবিল সংগ্রহ করা হয়ে থাকে। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিএনএন।

/এমপি/
সম্পর্কিত
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি