বাঘ সংরক্ষণের প্রচার চালাতে গিয়ে বিপাকে ভারতীয় দম্পতি

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৯, ২০:২৮আপডেট : ২৯ জুলাই ২০১৯, ২০:৩২
image

বাংলাদেশের মতো ভারতেও সম্প্রতি ছেলেধরা কিংবা চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। এবার বাঘ সংরক্ষণের সচেতনতা তৈরির জন্য বের হয়ে একই ধরনের বিপদের মুখে পড়লেন কলকাতার এক বাঙালি দম্পতি। শনিবার মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভের কাছের একটি গ্রামে ‘কিডনি চোর’ সন্দেহে তাদের আটকে রেখে হেনস্থা করা হয়েছে। অবশ্য শেষ পর্যন্ত মারধর থেকে রেহাই পেয়েছেন তারা।

রথীন্দ্রনাথ ও গীতাঞ্জলী
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, বন্যপ্রাণী, বিশেষত বাঘ সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন কাজ করছেন কলকাতার বাসিন্দা রথীন্দ্রনাথ দাস এবং তার স্ত্রী গীতাঞ্জলি দাস। বন রক্ষা ও বাঘ সংরক্ষণ নিয়ে মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে ১৫ ফেব্রুয়ারি কলকাতা থেকে রওনা হন তারা। মোটরবাইকে স্ত্রীকে নিয়ে বিভিন্ন রাজ্য এবং বাঘের বাসস্থান সংলগ্ন এলাকায় সচেতনতামূলক বার্তা প্রচার করছিলেন তারা।

রথীন্দ্রনাথ জানান, শনিবার দুপুরে তারা সাতপুরা টাইগার রিজার্ভের কাছে একটি গ্রামে পৌঁছান। দীর্ঘসময় ধরে মোটরবাইক চালিয়ে ক্লান্ত হয়ে পড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিতে গ্রামের কাছে একটি গাছের তলায় থেমেছিলেন। সেই সময় ওই গাছের তলায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল এক কিশোর। রথীন্দ্রনাথ সেখানে গিয়ে দাঁড়াতেই কিশোরটি দৌড়ে কাছের একটি বাড়িতে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রায় ২৫০ জন নারী-পুরুষ তাদের ঘিরে ফেলেন। ‘ওরা বলছিলেন, আমরা নাকি কিডনি চোর! কিডনি চোর ঘুরে বেড়াচ্ছে, এমন নাকি খবর রয়েছে। সঙ্গে স্ত্রী থাকায় আরও বিপন্ন বোধ করছিলাম,’ বললেন রথীন্দ্রনাথ।

পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘বিশেষ করে গ্রামের নারীরা খুব উত্তেজিত ছিলেন। তারাই মারধর শুরু করতে উস্কানি দিচ্ছিলেন পুরুষদের। এমনকি আমার সঙ্গে যে এক জন নারী আছেন, তারা তা-ও বিশ্বাস করছিলেন না’। শেষ পর্যন্ত গ্রামের এক তরুণকে তিনি কোনও মতে তাদের এই যাত্রার উদ্দেশ্য বুঝিয়ে উঠতে সমর্থ হন। সেই যুবকই গ্রামবাসীদের শান্ত করেন। তাদের রাস্তা দেখিয়ে দেন কিছু বাসিন্দা। বাইকে বিভিন্ন রাজ্য ও দেশে ঘুরে বেড়ানো এই দম্পতি বলছেন, এমন বিপদের মুখে আগে পড়েননি তারা।

তবে এই বিপদেও হাল ছাড়ছেন না দু’জনে। বলছেন, ‘যে-শপথ নিয়ে বেরিয়েছি, তা শেষ করেই ফিরব।’ এখন মূল লক্ষ্যের সঙ্গে অন্য এক কাজও চালাচ্ছেন ওই দম্পতি। শুরু করেছেন গুজবে কান না-দেওয়ার বার্তা প্রচারের কাজ। রবিবার যাত্রাপথে বোর টাইগার রিজার্ভ সংলগ্ন একটি গ্রামে দাঁড়িয়েছিলেন তারা। এই ধরনের গুজব যাতে ছড়ানো না-হয় বা তাতে কেউ যাতে কান না-দেন, সেটা ওই গ্রামের বাসিন্দাদের বুঝিয়েছেন ওই দম্পতি। ‘আমরা বলছি, সন্দেহভাজন কাউকে দেখলে থানায় খবর দিন। কিন্তু মারধর করবেন না’ বললেন রথীন্দ্রনাথ।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালেন স্কুলবন্ধু, সঙ্গে সঙ্গে সমাধান
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
সর্বশেষ খবর
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে কর্মকর্তাদের নির্দেশনা বাণিজ্য সচিবের
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার