রাশিয়ায় কারাবন্দি বিরোধীদলীয় নেতাকে বিষ প্রয়োগ!

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ০৮:৫৫আপডেট : ৩০ জুলাই ২০১৯, ০৯:২২

রাশিয়ার কারাবন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। আর এমন অভিযোগ করেছেন খোদ তার চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। পাতানো স্থানীয় সরকার নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ আহ্বানের ৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনিকে রবিবার কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। তবে একদিনের মাথায় সোমবার চিকিৎসকের সম্মতি ছাড়াই তাকে ফের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ায় কারাবন্দি বিরোধীদলীয় নেতাকে বিষ প্রয়োগ!
কারাগারে ত্বক লাল হয়ে উঠা এবং মুখ ফুলে যাওয়ায় রবিবার নাভালনিকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে তার চিকিৎসক জানান, নাভালনি-র অ্যালার্জি নেই, কখনো ছিলও না। তার শরীরে রাসায়নিকের বিষক্রিয়া হয়েছে। নিশ্চয়ই তাকে রাসায়নিক এজেন্ট প্রয়োগ করা হয়েছে।

এ মুহূর্তে নাভালনিকে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা দরকার বলে মত দেন চিকিৎসক অ্যানাস্তাসিয়া ভাসিলিয়েভা। তবে তার মতামত উপেক্ষা করেই সোমবার অ্যালেক্সেই নাভালনি-কে ফের হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর মস্কোর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীদের বাইরে রাখার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিরোধীদলীয় সদস্যদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভের ডাক দিয়ে গ্রেফতার হন নাভালনি। ‘অননুমোদিত বিক্ষোভ সমাবেশের’ ডাক দেওয়ার অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অভিযান চালানো হয় বিরোধীদলের সম্ভাব্য প্রার্থীদের বাড়িতে। এসব অভিযানে ধরপাকড়ের শিকার হন অনেক বিরোধী রাজনীতিক।

কর্তৃপক্ষের বিধিনিষেধ সত্ত্বেও গত শনিবারের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার বিক্ষোভকারী। এ সময় তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় প্রায় এক হাজার ৪০০ বিক্ষোভকারীকে আটক করা হয়। পুলিশি অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। সূত্র: সিএনএন, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
কেনাকাটা করতে গিয়ে বেশি জিনিস দেখে দ্বিধায় পড়েন কেন, কী বলছেন বিজ্ঞানীরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিশ্বজয়ের ট্রফি নিয়ে ঘরে ফিরলো স্পেন
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী