ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ০৭:৪৩আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৫:৫১

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে থাকা ও যুক্তরাষ্ট্রের কোনও সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত জাভেদ জারিফের যে কোনও সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

টুইটারে জাভেদ জারিফ মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে হুমকি বলে মনে করে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে তার বা তার পরিবারের কোনও সম্পদ নেই, তাই এই নিষেধাজ্ঞায় কোনও ক্ষতি হবে না।

নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতার এজেন্ডা বেপরোয়াভাবে বাস্তবায়ন করে চলেছেন জাভেদ জারিফ।

২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল রাখে ট্রাম্প প্রশাসন।

গত তিন মাস ধরে উভয় দেশের মধ্যকার উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। গত ২০ জুন আমেরিকার একটি চালকবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে গুলি করে ভূপাতিত করে ইরানি বাহিনী। ওই ঘটনা দুই দেশের বিদ্যমান উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এরপর হরমুজ প্রণালিতে যুক্তরাজ্যের একটি তেল ট্যাংকার আটক করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তেহরানের দাবি, আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ট্যাংকারটি আটক করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি