সৌদি রাজার সঙ্গে ফোনালাপ এরদোয়ানের

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১১:০৯আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:০৭

সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার রাতে ফোনে কথা হয় দুই নেতার। ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নানা বিষয়ে কথা বলেন দুই নেতা। এ সময় সৌদি রাজার ভাই বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের মৃত্যুতে শোক প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। সৌদি রাজার সঙ্গে ফোনালাপ এরদোয়ানের
ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের সম্পর্কে অস্থিরতা তৈরি হয়। এ বছরের জানুয়ারিতে তুরস্ক জানায়, তারা খাশোগি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চালাতে প্রস্তুত রয়েছে।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে আঙুল ওঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকাণ্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়। ওই ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ। তুরস্কের মাটিতে খাশোগি খুন হয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা ঘাতক বাহিনীর সদস্যদের বিচারের জন্য আঙ্কারার হাতে সোপর্দ করার আহ্বান জানালেও সৌদি আরবের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে অস্বস্তি ছাড়াও সৌদি জোটের কাতারবিরোধী অবরোধ বলতে গেলে প্রায় একাই ভণ্ডুল করে দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এ অবরোধকে অমানবিক ও ইসলামবিরোধী আখ্যায়িত করেন তিনি। এ ঘটনায় আঙ্কারার ওপর ক্ষুব্ধ হয় রিয়াদ। ২০১৮ সালের এপ্রিলে মিসরের কয়েকটি সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে সৌদি যুবরাজের এক বৈঠকে এ ক্ষোভের বিষয়টি প্রকটভাবে দৃশ্যমান হয়। ওই বৈঠকে তুরস্ক, ইরান ও মধ্যপ্রাচ্যের ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে ‘শয়তানের ত্রিভুজ’ হিসেবে আখ্যায়িত করেন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ। সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
ইয়েমেন উপকূলে হামলায় ডুবলো ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
সর্বশেষ খবর
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গাইবেন যারা
৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন: নাহিদ ইসলাম
৫ আগস্ট জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় দিন: নাহিদ ইসলাম
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
এনসিপির কনসার্ট ঘিরে যে নির্দেশনা দিলো পুলিশ 
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে