নেদারল্যান্ডসে কার্যকর হলো নেকাব-এর নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ১৬:৪৪আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:১৯
image

‘নেকাব’ নিষিদ্ধকরণের আইন কার্যকর করতে শুরু করেছে নেদারল্যান্ডস। দেশটিতে ২০০৫ সালে প্রথম এই আইন প্রস্তাব করা হয়। ১০ বছরের তুমুল বিতর্ক ও আলোচনার পর ২০১৫ সালে পাস হয় আইনটি। ২০১৮ সালের জুন মাসে দেশটির সিনেট এ আইনের অনুমোদন দেয়। সেই অনুমোদন অনুযায়ী, এ বছর ১ আগস্ট (বৃহস্পতিবার) থেকে আইনটির প্রয়োগ শুরু হওয়ার কথা।

প্রতীকী ছবি
বৃহস্পতিবার থেকে স্কুল, হাসপাতাল, সরকারি স্থাপনা এবং গণপরিবহনে ‘মুখ ঢাকা' পোশাক আইনগতভাবে নিষিদ্ধ বিবেচিত হবে। কেউ নেকাব পরে এসব স্থানে ঢুকতে চাইলে কর্তৃপক্ষ তাদের মুখ দেখাতে বাধ্য করতে পারবে৷ কেউ এতে আপত্তি জানালে তাদের ওইসব স্থানে ঢুকতে দিতে অস্বীকৃতি জানাতে পারবে কর্তৃপক্ষ। নির্দেশ না মানলে ১৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) জরিমানাও করার সুযোগ রয়েছে ওই আইনে। শুধু নেকাব নয়, পুরো মুখঢাকা হেলমেট বা বালাক্লাভার ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে৷

ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রায় ১০ বছর আগে মুখঢাকা পোশাক নিষিদ্ধ ঘোষণা করে। গত বছর জাতিসংঘের একটি কমিটি এই আইন মানবাধিকার লঙ্ঘন করছে বলে মত প্রকাশ করলেও ফ্রান্স তার অবস্থান থেকে সরে আসেনি। ফ্রান্সের অনুসরণে অনেক দেশেই চালু করা হয়েছে এমন আইন। তুমুল বিরোধিতার সত্ত্বেও ডেনমার্কে এক বছর ধরে চালু রয়েছে এমন নিষেধাজ্ঞা। এ বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম মেয়েদের মাথা ঢাকার স্কার্ফ নিষিদ্ধ করে আইন পাস করে অস্ট্রিয়া। ২০১৭ সাল থেকে দেশটিতে মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় মুখঢাকা পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে জার্মান রাজ্য হেসেতেও। এবার নেদারল্যান্ডসেও নেকাব নিষিদ্ধের আইনটি কার্যকর হতে শুরু করলো।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ব্রিটিশ-বাংলাদেশি যুবক হত্যা: মুক্ত ৩ সন্দেহভাজন, ই-স্কুটার আরোহীকে খুঁজছে পুলিশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কিশোরদের দিয়ে খুন করিয়ে ইউরোপ কাঁপাচ্ছে যে চক্র
সর্বশেষ খবর
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
ছয় এএসপিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে বদলি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী চীন: রাষ্ট্রদূত 
দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী ভারতের হাইকমিশনার  
দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী ভারতের হাইকমিশনার  
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে