‘কাশ্মিরে গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দিচ্ছে বিজেপি’

বিদেশ ডেস্ক
০৫ আগস্ট ২০১৯, ০৯:৩১আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৯:৪০

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র বিরুদ্ধে কাশ্মিরে সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেওয়ার অভিযোগ করেছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম। সোমবার সকালে টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। ‘কাশ্মিরে গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দিচ্ছে বিজেপি’
টুইটারে দেওয়া পোস্টে পি চিদাম্বরম বলেন, জম্মু ও কাশ্মিরের বিপর্যয় সম্পর্কে আমি সতর্ক করেছিলাম। অঞ্চলটির নেতাদের গৃহবন্দি করে সরকার একটি বার্তা দিতে চায়। আর তা হচ্ছে লক্ষ্য অর্জনে সেখানে সব গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেবে তারা। আমি এই গৃহবন্দিত্বের নিন্দা জানাই।

তিনি বলেন, দিন শেষ হওয়ার আগেই আমরা জানতে পারবো কাশ্মিরে বড় কোনও সংকট দেখা দেবে কি-না।

৪ আগস্ট রবিবার রাতে কাশ্মিরের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিককে গৃহবন্দি করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, পিপলস কনফারেন্স নেতা সাজাদ লোন উল্লেখযোগ্য।

এর আগে রবিবার মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ-সহ কাশ্মিরের সব রাজনৈতিক দলের নেতারা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে নেওয়া প্রস্তাবে ভারত কাশ্মির দখল করে নেওয়ার পর সংবিধানে অঞ্চলটিকে যে বাড়তি মর্যাদা দেওয়া হয়েছিল তা বাতিলে মোদি সরকারের তৎপরতার নিন্দা জানানো হয়। শেষ পর্যন্ত এটি বাতিল করা হলে এর ‘পরিণাম’ ভোগ করতে হবেও বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন অঞ্চলটির নেতারা।

ভারত শাসিত জম্মু-কাশ্মির রাজ্যের সাংবিধানিক রক্ষাকবচ দেয় ৩৫এ এবং ৩৭০ ধারা। এ দুই ধারা সরিয়ে নেওয়ার শঙ্কার মধ্যেই রবিবার সর্বদলীয় ওই বৈঠকে মিলিত হন।

বৈঠকে যে প্রস্তাব পাশ করা হয় সে ব্যাপারে সাংবাদিকদের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেন, ধারা ৩৫এ এবং ৩৭০ বা জম্মু-কাশ্মীরের স্বতন্ত্রতা বজায় রাখে অন্য যেসব সাংবিধানিক রক্ষাকবচ আছে, সেগুলো বজায় রাখতে সব দল একসঙ্গে কাজ করবে।

নিরাপত্তা পরিস্থিতির উন্নতির কথা বলে গত সপ্তাহে কাশ্মিরে আধা সামরিক বাহিনীর অতিরিক্ত ৩৫ হাজারেরও বেশি সদস্য মোতায়েন করে ভারত। নিরাপত্তা বাহিনীর এসব বাড়তি সদস্যদের রাজ্যের রাজধানী শ্রীনগর এবং কাশ্মির উপত্যকার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। গ্রামীণ এলাকাগুলোতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় স্থাপন করা হয়েছে পুলিশ চৌকি।

/এমপি/
সম্পর্কিত
স্মার্টফোনে বুঁদ শিশু, কতটুকু স্ক্রিন টাইম আসলে নিরাপদ
চীনের প্রথম প্রবালপ্রাচীর-গঠিত ‘ব্লু হোল’ শনাক্ত
সোশ্যাল মিডিয়ায় সম্পদ দেখানোই কাল হলো ইনফ্লুয়েন্সারের
সর্বশেষ খবর
শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন (রা.) এর মর্যাদা
শহীদে কারবালা হজরত ইমাম হুসাইন (রা.) এর মর্যাদা
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন