জম্মু-কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে জাতীয় সংহতির উন্নতি হবে না: রাহুল গান্ধী

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০১৯, ০৯:৫১আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১০:১৯
image

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, জম্মু-কাশ্মিরকে একতরফাভাবে দ্বিখণ্ডিত করে, নির্বাচিত নেতৃবৃদ্ধকে কারাবন্দি ও সংবিধান লঙ্ঘন করে জাতীয় সংহতির উন্নতি সম্ভব হবে না। ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে দেওয়া জম্মু-কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল ও এ রাজ্যকে কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে পরিণত করার পর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটবার্তায় এ কথা বলেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া এ খবর জানিয়েছে। জম্মু-কাশ্মিরকে দ্বিখণ্ডিত করে জাতীয় সংহতির উন্নতি হবে না: রাহুল গান্ধী

ভারতীয় সংবিধানের যে ৩৭০ নম্বর অনুচ্ছেদে কাশ্মিরকে স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিলো, গত সোমবার সেটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন তিনি। পরে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে কংগ্রেসসহ বিরোধীদের তীব্র বাধা ও বাগ-বিতণ্ডার মধ্যেই জম্মু-কাশ্মির রাজ্যকে কেন্দ্রশাসিত দুইটি অঞ্চলে পরিণত করার বিলটি পাস হয়। মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়ও এ বিলটি পাস হয়।

কংগ্রেসের সাবেক এই সভাপতি আরও বলেন,  ‘এই দেশটি জনগণের দ্বারা তৈরি হয়েছে, এটা জমির কোনও প্লট নয়। কার্যনির্বাহী ক্ষমতার অপব্যবহার আমাদের জাতীয় সুরক্ষার জন্য মারাত্মক প্রভাব ফেলেছে’।

সোমবার কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের বিষয়ে পার্লামেন্টে দ্বিধাবিভক্ত ছিলো জাতীয় কংগ্রেস। বিরোধী দলীয় নেতা গুলাম নবি আজাদ, সাবেক মুখ্যমন্ত্রী পি চিদম্বরমসহ কংগ্রেসের গুটি কয়েক নেতা সংসদে বিজেপির আনিত প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তবে মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী মিলিন্ড দেওরা ও কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য দিপেন্দার হুদা রাজ্যটির বিশেষ মর্যাদা বাতিলের বিষয়ে বিজেপিকে সমর্থন দেন।

ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে টুইটবার্তার মাধ্যমে অবশেষে মন্তব্য করেছেন রাহুল গান্ধী।

মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বলেছেন, পাকিস্তানের দখলকৃত কাশ্মির ও আকসাই চীন জম্মু-কাশ্মিরের অংশ। ওই কাশ্মির উপত্যকা ভারতের অবিচ্ছেদ্য অংশ।

/এইচকে/এএ/
সম্পর্কিত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
ভারতে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’, যা বললেন ট্রাম্প
একসাথে মরতে গাড়িতেই বোমা ফাটালেন সাবেক প্রেমিক, তারপর যা ঘটলো
সর্বশেষ খবর
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
জুলাইয়ে মিলবে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন, জানালেন শিক্ষামন্ত্রী
সুদমুক্ত অর্থনীতি চালুর প্রস্তাব জামায়াত এমপি এটিএম আজহারের
সুদমুক্ত অর্থনীতি চালুর প্রস্তাব জামায়াত এমপি এটিএম আজহারের
পদোন্নতির দাবিতে প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রভাষকদের স্মারকলিপি
পদোন্নতির দাবিতে প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রভাষকদের স্মারকলিপি
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
ছাগলের ভিডিও ভাইরাল, গ্রেফতারের পর যা জানালেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয়