দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন নওয়াজ-কন্যা মরিয়ম

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৯, ১৬:২৮আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৬:৩৬
image

চৌধুরী সুগার মিলস দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল-এন এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। বৃহস্পতিবার (৮ আগস্ট) কোট লাখপাত জেলে বাবার সঙ্গে দেখা করে ফেরার পথে আটক হন তিনি। একই মামলায় মরিয়মের চাচাতো ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করা হয়েছে। তাদেরকে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) এর হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) মরিয়ম ও ইউসুফকে লাহোরের একটি অ্যাকাউন্টেবিলিটি কোর্টে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে। এনএবি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে।

মরিয়ম নওয়াজ

গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে কোট লাখপাত জেলে আছেন তিনি। চৌধুরী সুগার মিলস দুর্নীতি মামলায় বৃহস্পতিবার নওয়াজ-কন্যা মরিয়মের এনবি-তে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে এনএবি-তে হাজির না হয়েই এদিন বাবা নওয়াজের সঙ্গে দেখা করতে কোট লাখপাত জেলে যান তিনি। সেখান থেকে ফেরার পথে গ্রেফতার হন মরিয়ম।

পিএমএল-এন সূত্রকে উদ্ধৃত করে ডনের প্রতিবেদনে বলা হয়, এনএবি’র সামনে হাজির না হওয়ায় ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে মরিয়মকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে চৌধুরী সুগার মিলস মামলায় জবানবন্দি দিতে গত ৩১ জুলাই অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোতে হাজির হয়েছিলেন মরিয়ম। কোম্পানিটিতে সন্দেহমূলকভাবে কোটি কোটি রুপি লেনদেনের অভিযোগে মানি লন্ডারিংবিরোধী আইনের আওতায় মামলা হয়েছে। ২০১৮ সালের অক্টোবরে এনএবি’র তদন্ত শুরু হওয়ার পর জানা যায়, কয়েকজন বিদেশির পাশাপাশি নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ, শাহবাজ শরিফ ও প্রয়াত আব্বাস শরিফের পরিবার এ সুগার মিলের অংশীদার। গত ৮ আগস্ট মরিয়মকে আবারও তলব করেছিল এনএবি। তখন তাকে চৌধুরী সুগার মিলস-এর অংশীদারত্ব ও বিদেশিদের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছিল।

/এফইউ/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি