কাশ্মির প্রশ্নে ভারত-পাকিস্তানকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৯, ১০:২৭আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১০:২৮

যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাশ্মির ইস্যুতে তাদের পররাষ্ট্রনৈতিক অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান অর্টেগাস এ তথ্য জানান।  উদ্ভূত পরিস্থিতিতে ভারত-পাকিস্তান উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

কাশ্মির প্রশ্নে ভারত-পাকিস্তানকে সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে একটি বিলও পাস করা হয়েছে। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা। পর্যটক ও তীর্থযাত্রীদের কাশ্মির ছাড়ার নির্দেশ দেওয়ার পর গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

নীতিগতভাবে যুক্তরাষ্ট্র কাশ্মিরকে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবে দেখে থাকে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান, এই নীতিতে কোনও পরিবর্তন আসেনি। আর আসলেও এখানে সেই ঘোষণা দেওয়া হতো না। যুক্তরাষ্ট্র কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে সংলাপের পক্ষে বলে জানান তিনি।

মর্গান অর্টেগাস বলেন, ‘আমরা সবাইকে সংযত থাকার আহ্বান জানাই। আমরা সেখানে শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি দেখতে চাই এবং কাশ্মিরসহ সংশ্লিষ্ট বিষয়ে ভারত-পাকিস্তানের সংলাপকে সমর্থন করি।’ এই বিষয়ে দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করছে বলে জানান তিনি।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
বঙ্গোপসাগর থেকে কাশ্মীর: উত্তর ভারতে বর্ষার পূর্বাভাস
ইসলাম ধর্মে দীক্ষিত হলে নির্যাতন প্রতিরোধ আইন প্রযোজ্য নয়: বোম্বে হাইকোর্ট
সর্বশেষ খবর
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
কয়েকটি দাবি মানলেও বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল
কয়েকটি দাবি মানলেও বাজেটে সন্তুষ্ট নয় বিরোধী দল
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
নবায়নযোগ্য জ্বালানি নীতিতে জেন্ডার অন্তর্ভুক্তির দাবি তৃণমূল নারী নেত্রীদের
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
‘কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে’
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
চট্টগ্রাম-৪ আসনে আবার নির্বাচন নাকি অন্যকিছু, যা বললেন অ্যাটর্নি জেনারেল
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন