কাশ্মির সংকট: ইরানের দ্বারস্থ পাকিস্তান

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ১০:০৪আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৫:৫৬
image

কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা করার জন্য ইরানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের খবরে বলা হয়েছে, নয়াদিল্লি কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ওই অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানালো ইসলামাবাদ।

কাশ্মির সংকট: ইরানের দ্বারস্থ পাকিস্তান

শনিবার পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের প্রতি এই আহবান জানান। এ সময় দুই স্পিকার কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

ফোনালাপে কাশ্মিরে চলমান উত্তেজনা প্রশমনে ইরান তার আঞ্চলিক ও আন্তর্জাতিক সক্ষমতাকে কাজে লাগাবে বলে আসাদ কায়সার আশা প্রকাশ করেন। তিনি ইরানকে বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তানের কঠিন সময়গুলোতে পরামর্শ করার জন্য ইসলামাবাদ অতি গুরুত্ব দিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করে।

ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি কূটনৈতিক উপায়ে কাশ্মির সংকট সমাধানের আহ্বান জানান। ইরান কাশ্মির পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে জানিয়ে লারিজানি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মির সংকট সমাধানের পক্ষে তেহরান সব সময় জোরালো আহ্বান জানিয়ে এসেছে।

ইরান ও পাকিস্তানের পার্লামেন্ট স্পিকারদের পাশাপাশি দু’দেশের সেনাপ্রধানও শনিবার কাশ্মির ইস্যু নিয়ে টেলিফোনে আলোচনা ও মতবিনিময় করেন।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির
সর্বশেষ খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি