চীন সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে কাশ্মির ইস্যু

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৯, ০৫:৫০আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৫:৫৪

কাশ্মিরে উত্তেজনার মধ্যে তিন দিনের সফরে রবিবার চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিতীয় অনানুষ্ঠানিক সম্মেলন আয়োজন এই সফরের লক্ষ্য। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় কাশ্মির ও লাদাখের পরিস্থিতি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে ধারণা করছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

গত ৫ আগস্ট (সোমবার) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত দুটি আলাদা অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যানবাহন চলাচল সীমিত রাখায় কার্যত অবরুদ্ধ হয়ে আছে কাশ্মির।

কাশ্মির ইস্যুতে ভারতের সিদ্ধান্ত ঘোষণার পর বৃহস্পতিবার জরুরি সফরে বেইজিং পৌঁছান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। সফর শেষে ইসলামাবাদে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, কাশ্মিরের সাম্প্রতিক পরিস্থিতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার ক্ষেত্রে চীনের সহায়তা চেয়েছে পাকিস্তান। এক্ষেত্রে বেইজিং পাকিস্তানকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান কাশ্মির ইস্যু জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব এবং দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে যথাযথ ও শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত।

দ্য হিন্দু জানিয়েছে, সোমবার চীনের এক নেতার সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। তবে চীন বা বেইজিং-এর ভারতীয় দূতাবাসের তরফে কেউই এই বৈঠক নিয়ে বিস্তারিত জানায়নি। পরে সফররত পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

/জেজে/
সম্পর্কিত
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
সর্বশেষ খবর
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন