টুইটারকে কাশ্মির নিয়ে গুজব ছড়ানো অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে ভারত

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৯, ০৭:৪৫আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ০৭:৪৫

কাশ্মির ইস্যুতে আপত্তিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগের মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলেছে ভারত। সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দুকে জানিয়েছেন তারা টুইটারকে ৭-৮টি অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বলেছেন। তবে এসব অ্যাকাউন্টের বিষয়ে টুইটার কর্তৃপক্ষের সিদ্ধান্ত তাৎক্ষনিকভাবে জানা যায়নি। টুইটারকে কাশ্মির নিয়ে গুজব ছড়ানো অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে ভারত

সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে অনুমোদন পাওয়া একটি বিলে সম্মতি দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। ভারত সরকারের এই সিদ্ধান্তের মধ্যে কাশ্মিরের দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা জনশুণ্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। পরিস্থিতিকে আড়াল করতে প্রবলভাবে ক্ষুণ্ন করা হচ্ছে সংবাদমাধ্যমের স্বাধীনতা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কাশ্মিরের অবস্থা জানাচ্ছেন অনেকেই।

সোমবার ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তা বলেন, টুইটারে কাশ্মির ইস্যুতে আপত্তিকর ও বিদ্বেষপূর্ণ কন্টেন্ট ছড়ানো ৭-৮ অ্যাকাউন্ট চিহ্নি করে সেগুলো বন্ধ করে দিতে বলা হয়েছে। এসব অ্যাকাউন্ট কাশ্মিরে যা ঘটছে তা নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে। তিনি জানান এসব অ্যাকাউন্ট থেকে যেসব প্রতিবেদন ও তথ্য পোস্ট করা হচ্ছে সেসব কাশ্মিরের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট। ওই কর্মকর্তা বলেন, ‘এগুলো ভূয়া, তাদের লক্ষ্য হলো কাশ্মির পরিস্থিতির ভুল চিত্র বিশ্বের কাছে তুলে ধরা’। এসব অ্যাকাউন্ট কোথায় থেকে পরিচালিত হচ্ছে সরকার তা খুঁজে বের করার চেষ্টা করছে বলেও জানান ওই কর্মকর্তা।

সোমবার এক সংবাদ সম্মেলনে কাশ্মির পুলিশের মহাপরিদর্শক এস পি পানি দাবি করেচেন সামাজিক যোগাযোগের প্লাটফর্মে বিদ্বেষপূর্ণ প্রচারণা চলছে। তিনি বলেন, ক্ষতিকর মানুষের চালানো বিদ্বেষপূর্ণ প্রচারণার বিষয়ে মনোযোগ না দিতে আমরা নাগরিকদের প্রতি আহ্বান জানাবো...আইন অনুযায়ী ব্যবস্থা নিতে সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

 

/জেজে/
সম্পর্কিত
রাম মন্দিরের চুরি হওয়া স্বর্ণ গলিয়ে ‘বিস্কুট’ বানানোর সন্দেহ
মমতার তৃণমূলে বড় ধাক্কা: সব পদ থেকে ইস্তফা দিলেন রাজ্য সভাপতি
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
সর্বশেষ খবর
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
‘রাজনীতিতে নারীর অর্থবহ অংশগ্রহণ সীমিত’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
তীব্র গরমে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি