মারা গেছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০১৯, ১৩:৫৫ আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ১৪:৩৫

ভারতের সাবেক অর্থমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অরুণ জেটলি মারা গেছেন। শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স (এআইআইএমএস) হাসপাতালে ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়। স্থানীয় সময় বেলা ১২টা সাত মিনিটে তিনি মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৯ আগস্ট থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন বিষয়ের সিনিয়র চিকিৎসকদের একটি দল তাকে চিকিৎসা দিচ্ছিলেন। ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি
বিগত দুই বছরের বড় অংশ জুড়ে অসুস্থ ছিলেন অরুণ জেটলি। ২০১৮ সালে তার কিডনি প্রতিস্থাপন হয়। তার চার বছর আগে ২০১৪ সালে ডায়াবেটিসের কারণে ওজন কমাতে ব্যারিয়াট্রিক সার্জারি করান তিনি। অসুস্থতার কারণে ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি। তার হয়ে ওই বাজেট পেশ করেন তার সহকর্মী পিযুশ গয়াল।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদে তার ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো অরুণ জেটলিকে। অর্থ মন্ত্রণালয় সামলানোর পাশাপাশি অস্থায়ীভাবে অন্য মন্ত্রণালয়ের দেখভালও করেছেন তিনি।
ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সময়ে অন্য অনেকের সঙ্গে কারারুদ্ধ হয়েছিলেন অরুণ জেটলি। ওই সময়ে তিনি ছিলেন ছাত্রনেতা। পেশায় আইনজীবী অরুণ জেটলি কারাগার থেকে মুক্তি পেয়ে জন সংঘের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন।
নরেন্দ্র মোদি ছাড়াও অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভাতেও কাজ করেছেন অরুণ জেটলি। ২০০৯-২০১৪ পর্যন্ত বিজেপি বিরোধী দলে থাকাকালে রাজ্য সভার বিরোধীদলীয় নেতা ছিলেন তিনি।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘ওরা আমাকে মেরে ফেলবে, মা’ ফোনের পরই হোমস্টেতে তরুণীর মৃত্যু, গ্রেফতার যুবক
মদের দোকানে বানরের হানা, এরপর যা হলো...
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?