রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ভারতের সাবেক মন্ত্রী অরুণ জেটলি

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০১৯, ১৯:২০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৯:৩৪
image

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও গান স্যালুটে সম্মান জানিয়ে ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রবিবার বিকালে নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত ভারতের সাবেক মন্ত্রী অরুণ জেটলি

রবিবার সকালে বিজেপির সাবেক এই নেতার মরদেহ দলের সদর দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন দলের নেতাকর্মীরা। পরে নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হয় জেটলির মরদেহ। নরেন্দ্র মোদি সরকারের প্রথম মেয়াদের বেশিরভাগমন্ত্রী উপস্থিত ছিলেন তার শেষকৃত্যে। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়া, কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়ার পাশাপাশি একসময়ে আদালতে জেটলির প্রতিদ্বন্দ্বী কপিল সিব্বল উপস্থিত ছিলেন। তবে বিদেশে থাকায় শেষকৃত্যে থাকতে পারেননি প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদি।

৯ অগাস্ট দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি হন অরুণ জেটলি। শনিবার ১২টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

বিগত দুই বছরের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন অরুণ জেটলি। ২০১৮ সালে তার কিডনি প্রতিস্থাপন হয়। তার চার বছর আগে ২০১৪ সালে ডায়াবেটিসের কারণে ওজন কমাতে ব্যারিয়াট্রিক সার্জারি করান তিনি। অসুস্থতার কারণে ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি। তার হয়ে ওই বাজেট পেশ করেন তার সহকর্মী পিযুশ গয়াল।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদে তার ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো অরুণ জেটলিকে। অর্থ মন্ত্রণালয় সামলানোর পাশাপাশি অস্থায়ীভাবে অন্য মন্ত্রণালয়ের দেখভালও করেছেন তিনি।

ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা জারির সময়ে অন্য অনেকের সঙ্গে কারারুদ্ধ হয়েছিলেন অরুণ জেটলি। ওই সময়ে তিনি ছিলেন ছাত্রনেতা। পেশায় আইনজীবী অরুণ জেটলি কারাগার থেকে মুক্তি পেয়ে জন সংঘের সদস্য হিসেবে রাজনীতিতে সক্রিয় হন।

নরেন্দ্র মোদি ছাড়াও অটল বিহারি বাজপেয়ির মন্ত্রিসভাতেও কাজ করেছেন অরুণ জেটলি। ২০০৯-২০১৪ পর্যন্ত বিজেপি বিরোধী দলে থাকাকালে রাজ্য সভার বিরোধীদলীয় নেতা ছিলেন তিনি।

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
১০০ ছবির নায়ক এখন বৃদ্ধাশ্রমে, বউ-বাড়ি-গাড়িসহ যেভাবে হারালেন সবকিছু
বিমার অর্থের লোভে স্ত্রীকে পিটিয়ে হত্যা করে গাড়ি চাপা দিলেন স্বামী
যে মরিচ ছাড়া খাবার চলেই না, তা এলো কোথা থেকে
সর্বশেষ খবর
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
২৮ লাখ টাকার জাল নোটসহ গুলশানে ২ জন গ্রেফতার 
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আদালতে আসামিকে পাউরুটি দিলেন স্বজনরা, ভেতরে মিললো ইয়াবা-গাঁজা
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি ১১ আগস্ট পর্যন্ত মুলতবি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
ঢাবিতে ছাত্রদল ও শিবিরের হাতাহাতি
সর্বাধিক পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি