পারমাণবিক বোমা মেরে ঘূর্ণিঝড় ঠেকানোর পরামর্শ ট্রাম্পের!

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ১৭:৫২ আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৮:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের আঘাত ঠেকাতে পারমাণবিক বোমা নিক্ষেপ করার পরামর্শ দিয়েছেন দেশটির সেনাবাহিনীকে। একবার নয়, বেশ কয়েকবার তিনি এই পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

পারমাণবিক বোমা মেরে ঘূর্ণিঝড় ঠেকানোর পরামর্শ ট্রাম্পের!

অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ঘূর্ণিঝড়ের হুমকির বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি। কিন্তু কেন আমরা পারমাণবিক বোমা নিক্ষেপ করছি না? আফ্রিকা উপকূলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। তারা আটলান্টিক পাড়ি দেয়। এটাকে চূর্ণ-বিচূর্ণ করতে ঘূর্ণিঝড়ের চোখের ভেতরে আমরা একটা বোমা ফেলতে পারি। কেন আমরা তা করতে পারি না।’

বৈঠকে উপস্থিত একটি অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানায়, কর্মকর্তারা ট্রাম্পের এই প্রস্তাবে জানান তারা বিষয়টি ভেবে দেখবেন।

রবিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। বলা হয়েছে, প্রেসিডেন্ট ব্যক্তিগত আলোচনায় জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে কী আলোচনা করেছেন বা করেননি সে বিষয়ে আমরা মন্তব্য করি না।

সোমবার ফ্রান্সে জি-সেভেন সম্মেলনে ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি টুইটে বলেছেন, অ্যাক্সিওসের খবর হাস্যকর। আমি কখনো এমনটা বলিনি। শুধু আরেকটি ফেক নিউজ।

তবে অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকেও একই বিষয় তুলেছেন ট্রাম্প। ২০১৭ সালে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের মেমোতে পারমাণবিক শব্দযুগল ব্যবহার করা হয়েছে।

ট্রাম্পের এই পরামর্শের প্রতি সমর্থন জানিয়েছে এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তার লক্ষ্য খারাপ না। তিনি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ঘূর্ণিঝড়ের ভয়াবহ আঘাত ঠেকানোর চিন্তা করছেন। তার উদ্দেশ্য খারাপ না।

তবে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসকি অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্পের এই পরামর্শের বিষয়ে বলেছে, বলার অপেক্ষা রাখে না, এটা কোনও ভালো ধারণা নয়।

 

/এএ/
সম্পর্কিত
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
সর্বশেষ খবর
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
ভাঙা টব বা বালিতেও হবে ধনেপাতা, বীজ বপনের সহজ নিয়ম
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে পাননি বাবা, গ্রেফতার ২
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকর? যা জানা জরুরি
ওজন কমাতে ব্ল্যাক টি কতটা কার্যকর? যা জানা জরুরি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল