স্ত্রীকে নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের ‘অভদ্র’ মন্তব্যের নিন্দা জানালেন ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৯, ০৬:০২ আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৯:৩২

এক ফেসবুক পোস্টে ফরাসি ফার্স্টলেডি ব্রিজিত ম্যাঁক্রোকে (৬৬) নিয়ে উপহাস করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। জি সেভেন শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, তিনি আমার স্ত্রী সম্পর্কে অতিমাত্রায় অভদ্র কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমি কী বলতে পারি? এটা দুঃখজনক। প্রথমত এটা তার জন্য দুঃখজনক, ব্রাজিলের জনগণের জন্যও দুঃখজনক’। অ্যামাজন জঙ্গলে আগুনের ঘটনা সামনে আসার পর থেকেই বাগযুদ্ধে জড়িয়ে পড়েন ম্যাঁক্রো ও বলসোনারো। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, এই বাগযুদ্ধ গত ৪০ বছরের মধ্যে ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে সবচেয়ে তীব্র কূটনৈতিক সংকট তৈরি করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি

১৫ আগস্ট থেকে জ্বলছে ‘দুনিয়ার ফুসফুস’ খ্যাত ব্রাজিলের অ্যামাজন জঙ্গল। আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ব্রাজিলের উগ্র ডানপন্থী ও বাণিজ্যপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর নীতিকে দায়ী করছে আন্তর্জাতিক সম্প্রদায়। অ্যামাজনের আগুনকে আন্তর্জাতিক সংকট আখ্যা দিয়ে এই বনাঞ্চল রক্ষায় বিশ্বনেতাদের করণীয় ঠিক করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। জবাবে ম্যাঁক্রোর বিরুদ্ধে উপনিবেশিক মানসিকতা ধারণের অভিযোগ তোলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। 

এমন প্রেক্ষাপটে বলসোনারোর এক সমর্থক ফেসবুক পোস্টে ফরাসি ফার্স্টলেডি ব্রিজিত ম্যাঁক্রোর পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্টের স্ত্রী মিশেল বলসোনারোর (৩৭) ছবি পোস্ট করে লেখেন, ‘এখন আপনারা বুঝতে পারছেন ম্যাঁক্রো কেন বলসোনারোকে পীড়ন করছে?’ ওই পোস্টের নিচে নিজে এসে মন্তব্য করেন বলসোনারো। তিনি লেখেন, ‘তাকে হেনস্তা করো না... হা হা হা’। ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ও তার স্ত্রী মিশেল বলসোনারো

সোমবার জি সেভেন গ্রুপের সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে বলসোনারোর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘তিনি আমার স্ত্রীকে নিয়ে খুবই অসম্মানজনক কথা বলেছেন। ব্রাজিলের জনগণের জন্য বিপুল সম্মান রয়েছে আর শুধু আশা করতে পারি, তারা শিগগিরই এমন একজন প্রেসিডেন্ট পাবেন যিনি এর যোগ্য’।

ব্রাজিলের উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই নারী, কৃষ্ণাঙ্গ এবং সংখ্যালঘুদের বিষয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে পার্লামেন্টে এক উত্তপ্ত বিতর্কের সময় বামপন্থী নারী কংগ্রেস সদস্য মারিয়া দো রোসারিওকে অসম্মানজনকভাবে আক্রমণ করেন বলসোনারো। তিনি বলেন, ‘আমি তোমাকে ধর্ষণও করবো না, কারণ তুমি এর যোগ্যও না’। ২০১৭ সালের এপ্রিলে নিজের মেয়েকে নিয়ে করা এক মন্তব্যের কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন বলসোনারো। ওই সময়ে তিনি বলেছিলেন, ‘আমার পাঁচ সন্তান রয়েছে। আমার চার ছেলে রয়েছে আর পঞ্চমবার আমি দুর্বল হয়ে যাই আর মেয়ে হয়’।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
ইউরোপে রৌদ্রোজ্জ্বল শরতের ছুটিতে সমুদ্রতীরে নিরিবিলি অবকাশ
সর্বশেষ খবর
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!