আফগানিস্তানে সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের

বিদেশ ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ১২:৩৬ আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ১২:৩৬

আফগানিস্তানে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন দেশটির  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সংখ্রা ৮ হাজার ৬০০ তে নামিয়ে আনা হবে। বর্তমানে সেখানে ১৪ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আফগানিস্তানে সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের

নাইন ইলেভেনের হামলার পর ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নির্দেশে আফগানিস্তানে মার্কিন অভিযান শুরু হয়। আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অভিযান শেষ হয় ২০১৪ সালে। তবে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এখনও আফগান সেনাদের সহায়তা দিয়ে যাচ্ছে। আফগানিস্তানে এখনও ১৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

২০১৭ সালের আগস্টে দক্ষিণ এশিয়া নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশিত হয়। সেখানে ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি আলোচনার কথা বলেন তিনি। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানে সবসময়ই যুক্তরাষ্ট্র অবস্থান করবে। একে সন্ত্রাসবাদের ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়’ বলে উল্লেখ করেছেন তিনি।

 ট্রাম্প বলেন, আমরা খুবই সতর্কতার সঙ্গে আমাদের সংখ্যা কমিয়ে আনছি। তবে সবসমিই আমরা তাদের পাশে থাকবো। যদি আফগানিস্তানের সঙ্গে কিছু করা হয়, তবে যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসবো আমরা। 

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, হত্যাযজ্ঞের মাধ্যমে তিনি ১৮ বছরের যুদ্ধের অবসান ঘটাতে পারতেন। কিন্তু তিনি সেটা করতে চাননি। তিনি বলেন, আমরা এখানে কোনও যুদ্ধ করতে আসিনি। আমরা পুলিশের দায়িত্ব পালন করছি। যুদ্ধ শেষ করতে চাইলে আমরা ১০ লাখ মানুষ হত্যা করতে পারতাম।

বিগত কয়েক সপ্তাহ ধরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন সময় এই ঘোষণা সেখান থেকে অনেকটা দৃষ্টি সরিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভোটারদের ওপরও এর প্রভাব পড়বে। 

/এমএইচ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্টে চীনের নতুন রেকর্ড: শীর্ষস্থানে শাংহাই
৪৮ মাইল দীর্ঘ, ৩ জলবায়ু অঞ্চল ও ১২ হাজার ফুটের উচ্চতা: এটি এক দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক
সর্বশেষ খবর
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
 ‘ফুড ডিভোর্স’ কি সম্পর্ক বাঁচাতে পারে?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ