আসামের নাগরিক তালিকা বিশ্বাস করে না বিজেপি

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

আসামের প্রকাশিত চূড়ান্ত নাগরিক তালিকা বিশ্বাস করে না বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। শনিবার সংস্থাটির আসান অঞ্চলের প্রধান রণজিৎ কুমার এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। তিনি বলেন, শুধু আসামকে কেন্দ্র করে করা এই তালিকায় তারা বিশ্বাসী না।

আসাম বিজেপি প্রধান রণজিৎ কুমার

কয়েক দফা খসড়া প্রকাশের পর শনিবার প্রকাশ হয়েছে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ মানুষ। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, বাদ পড়া এসব মানুষকে এখনই বিদেশি ঘোষণা করা হবে না। তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ পাবেন। ওই ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমেই তাদের নাগরিকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজেপির আসান প্রধান বলেন, ‘আমরা এই তালিকা বিশ্বাস করি না। আমরা খুবই অখুশি। কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে আমরা অনুরোধ জানাই যেন জাতীয় পর্যায়ে একটি তালিকা করা হয়।

এর আগে আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশের পর রাজ্যটির অর্থমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এনআরসি নিয়ে বিজেপি সন্তুষ্ট নয়। তিনি দাবি করেছেন, আরও বেশি অবৈধ অভিবাসীর তালিকা থেকে বাদ পড়ার কথা। রাজ্য থেকে সব বিদেশিকে তাড়িয়ে দিতে তাদের দল কাজ করে যাবে।

এদিকে শনিবার বিকেলে কংগ্রেসের এক বিবৃতিতে বলা হয়, সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি) জেনেছে, পর্যাপ্ত পারিপার্শ্বিক প্রমাণ ইঙ্গিত করছে যে চূড়ান্ত এনআরসি তালিকা থেকে বাদ পড়া ১৯ লাখ ৬ হাজার ৬৫৯ জন নাগরিকের মধ্যে ভাষাভাষী ও ধর্ম নির্বিশেষে অনেকে প্রকৃত ভারতীয় নাগরিক রয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, এনআরসি তালিকায় অনেক ক্ষেত্রে পরিবারের সবার নাম থাকলেও একই তথ্য উপস্থাপনের পরও নির্দিষ্ট দুই একজন বাদ পড়েছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
কিশোরীকে অপহরণ করে মদ খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেফতার ৩
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী