আগামী সপ্তাহে আসাম যাচ্ছেন অমিত শাহ

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতিতে আগামী সপ্তাহে রাজ্যটি সফরে যাচ্ছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি’র সভাপতি অমিত শাহ। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে গঠিত কাউন্সিলের (এনইসি) সভায় যোগ দিতে এই সফর করবেন তিনি। তবে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৮ ও ৯ সেপ্টেম্বরের এই সফরে এনআরসি প্রকাশের পর সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

৩১ আগস্ট (শনিবার) স্থানীয় সময় সকাল দশটায় অনলাইনে ও এনআরসি সেবাকেন্দ্রে প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি)। এ থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। বাদ পড়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পেলেও তাদের মধ্যে জেঁকে বসেছে বিদেশি ঘোষিত হওয়ার শঙ্কা। রাজ্যের বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী এই তালিকা থেকে বাদ পড়ায় এনআরসি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে রাজ্য বিজেপিও। বিভিন্ন দলের আইনপ্রণেতারাও অভিযোগ তুলেছেন, বহু প্রকৃত ভারতীয় নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন।

এমন পরিস্থিতিতে অমিত শাহের আসাম সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে। তিন মাস আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আসামে এটি হবে তার প্রথম সফর। এনইসি সভায় যোগ দেওয়ার পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহ আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালসহ রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করবেন।

প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্য নিয়ে গঠিত হয়েছে এনইসি বা নর্থ ইস্টার্ন কাউন্সিল। ১৯৭১ সালে নর্থ ইস্টার্ন কাউন্সিল আইনের অধীনে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাকে নিয়ে এই কাউন্সিল গঠিত হয়। এই ভারসাম্যপূর্ণ ও সমন্বিত উন্নয়ন পরিচালনা করাই এই কাউন্সিলের উদ্দেশ্য। পরে ২০০২ সালে আইনে সংশোধনী এনে অষ্টম রাজ্য হিসেবে সিকিমকে কাউন্সিলের অন্তর্ভুক্ত করা হয়।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
গুহার অন্ধকারে লুকিয়ে হাজার বছরের ইতিহাস
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি
ইইউ’র ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধানবাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
সমাজে ঘৃণা-অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক কে? 
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান