মুম্বাইয়ে তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ড, নিহত ৪

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১

ভারতের মুম্বাইয়ের কাছে উরানে রাষ্ট্রীয় তেল সংস্থা ওএনজিসির (ONGC) একটি তেল ও গ্যাস পরিশোধনাগার প্ল্যান্টে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার সকালে এই অগ্নিকাণ্ডের পর পুলিশ এই প্ল্যান্টের চারপাশে ১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ঘিরে রেখেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

মুম্বাইয়ে তেল পরিশোধনাগারে অগ্নিকাণ্ড, নিহত ৪

ওএনজিসি ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা, যা দেশীয় উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে। ফলে  এই অগ্নিকাণ্ডে শহরে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। 

ওএনজিসির পক্ষ থেকে জানানো হয়, মুম্বাই থেকে ৪৫ কিলোমিটার দূরে উরানে তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণের প্ল্যান্টটিতে সকালে আগুন লাগে। তৈল প্রক্রিয়াজাতকরণ পদার্থের যাতে কোনও ক্ষতি না হয় তাই ৩৩০ কিলোমিটার দূরের গুজরাটের হাজিরায় অন্য একটি প্ল্যান্টে গ্যাস সরানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উরান প্লান্টে তেল এবং গ্যাস পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগে এবং মুহূর্তেই ওই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার প্রধান সহযোগী
ব্রিকস সম্মেলনে পুতিন, শি ও পেজেশকিয়ানের জন্য নিশ্ছিদ্র ব্যবস্থা, থাকবে ৩০ হাজার নিরাপত্তাকর্মী
সর্বশেষ খবর
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
ঋণখেলাপির অভিশাপ থেকে দেশকে মুক্ত করবে বিএনপি: প্রধানমন্ত্রী
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
এক সুরে দুই ভাই-বোন, মুগ্ধতায় ‘এ আমির আবরণ’
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি