তুরস্কের পারমাণবিক অস্ত্র গড়ে তোলায় বাধা অগ্রহণযোগ্য: এরদোয়ান

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০৩

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, আঙ্কারার নিজের পারমাণবিক অস্ত্র গড়ে তোলার ক্ষেত্রে পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাধা মেনে নেওয়া যায় না। বুধবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর সিভাসে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তবে এরদোয়ান বলেননি যে তুরস্ক পারমাণবিক অস্ত্র গড়ে তোলার পরিকল্পনা করছে।

তুরস্কের পারমাণবিক অস্ত্র গড়ে তোলায় বাধা অগ্রহণযোগ্য: এরদোয়ান

এরদোয়ান বলেন, পারমাণবিক ওয়্যারহেডসহ ক্ষেপণাস্ত্র রয়েছে অনেক দেশের। একটি নয়, অনেক। কিন্তু তারা বলে আমরা এটা গড়ে তুলতে পারবো না। আমি এটা মেনে নিতে পারছি না।

তুর্কি প্রেসিডেন্ট দাবি করেন, ‘পারমাণবিক অস্ত্র ছাড়া কোনও উন্নত দেশ নেই’। যদিও এমন বেশ কয়েকটি উন্নত দেশ রয়েছে যাদের পারমাণবিক অস্ত্র নেই।

এরদোয়ান ইঙ্গিত দেন, ইসরায়েলের মতো একই ধরনের সুরক্ষা তুরস্কের জন্য তিনি চান। বলেন, আমাদের পাশেই রয়েছে ইসরায়েল, প্রায় প্রতিবেশী। পারমাণবিক অস্ত্র দিয়ে অন্য দেশকে তারা ভয় দেখায়। কেউ তাদের কিছু করতে পারে না।

বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে এই বিষয়ে ইসরায়েল কোনও তথ্য দেয় না, অস্বীকার ও সামর্থ্যের কথা নিশ্চিত করে না। সূত্র: রয়টার্স।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
লোহিত সাগরের আরও দুই দ্বীপ দখলে নিলো হুথিরা
তেলের দাম ছাড়ালো ১০৭ ডলার
হুথিদের লক্ষ্য করে সৌদির ৫৮ দফা বিমান হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে
গুলশানে আ.লীগের মিছিল: আরও ৯ জন কারাগারে
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আট জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
এক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রুমিন ফারহানার আবেদন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা