ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের হুঁশিয়ারি লেবাননের

বিদেশ ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১০

লেবাননের মাটিতে যে কোনও ধরনের ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে বৈরুত। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইসরায়েল যদি তার দেশের বিরুদ্ধে কোনও রকমের আগ্রাসন চালায় তাহলে লেবাননও নিজের বৈধ অধিকার অনুযায়ী পাল্টা জবাব দেবে। আর এ ধরনের আগ্রাসনের পরিণতির জন্য ইসরায়েলকেই দায়িত্ব নিতে হবে। শুক্রবার রাজধানী বৈরুতের বাবদা প্যালেসে লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জ্যান কুবিসের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মিশেল আউন
২০০৬ সালে ইসরায়েল এবং লেবাননের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে ১৭০১ নম্বর প্রস্তাব পাস হয়েছিল তার প্রতি লেবানন অনুগত থাকবে বলেও উল্লেখ করেন আউন।

দক্ষিণ লেবাননে সম্প্রতি ইসরায়েল যে ড্রোন হামলা চালিয়েছে সে সম্পর্কে মিশেল আউন বলেন, এ ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল লেবাননের সীমানা লংঘন করছে। একইসঙ্গে তারা জাতিসংঘ প্রস্তাবকেও অমান্য করছে।

বৈঠকে জাতিসংঘের বিশেষ দূত বলেন, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো লেবানন সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এটি অব্যাহত থাকবে। তিনি লেবাননের স্পিকার নাবিহ বেরির সঙ্গেও আলাদাভাবে বৈঠক করেন। এ সময় নাবিহ বেরি জাতিসংঘ কর্মকর্তাকে বলেন, সম্প্রতি লেবাননের ওপর ইসরায়েল যে হামলা চালিয়েছে ইসরায়েল তার মাধ্যমে নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব লঙ্ঘিত হয়েছে। এ ব্যাপারে ইসরায়েলের কাছে জবাব চাওয়া উচিত। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ভারতের ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আমিরাত
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
সর্বশেষ খবর
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
এশিয়ার এক দেশ ভ্রমণে সতর্কতা জারি করলো ভারত
ফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশফার্মগেটের ওভারব্রিজ এখন হকারমুক্ত, নজরদারি রাখার আশ্বাস ডিসির
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের বৈঠক
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার