তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫১

আফগান যুদ্ধ নিরসনে সশস্ত্র গোষ্ঠী তালেবানের সঙ্গে অনুষ্ঠিতব্য শান্তিচুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরপর কয়েকটি টুইটে তিনি জানান, রবিবার ক্যাম্প ডেভিডে তালেবান নেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিলো তার। কিন্তু কাবুলে তালেবানের হামলায় এক মার্কিন সেনা নিহত হওয়ার পর তিনি সেই বৈঠক বাতিল করেন এবং জানান, তিনি কোনও ধরনের সমঝোতা করা হবে না।

তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের অংশ হিসেবে সামরিক জোট ন্যাটো হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় চলতি সপ্তাহেই আফগান ও মার্কিন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ জানিয়েছেন, আফগানিস্তানের ৫টি সেনাঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের একটি খসড়া কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছেছে তারা।

এই শান্তি আলোচনার মধ্যস্থতাকারী জালমায় খালিজাদ জানিয়েছিলেন সোমবার তালেবানদের সঙ্গে মূল চুক্তি হতে পারে। চুক্তির অংশ হিসেবে ২০ সপ্তাহের মধ্যে ৫ হাজার ৪০০ সেনা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে বৃহস্পতিবারের হামলায় শঙ্কা তৈরি হয়েছে যে শান্তিচুক্তির পরও হামলা চালিয়ে যেতে পারে তালেবান। আর এমন সময়ই ট্রাম্প জানালেন যে চুক্তি হচ্ছে না।

/এমএইচ/
সম্পর্কিত
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
ফের ঊর্ধ্বমুখী তেলের বাজার
চীনা বন্ধুত্বের বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রে হাজির দুই পান্ডা
সর্বশেষ খবর
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়লো
মাঠে দর্শক হয়ে কাটানো, ১৮ বছর পর এমন ঘটনার সাক্ষী রোনালদো!
মাঠে দর্শক হয়ে কাটানো, ১৮ বছর পর এমন ঘটনার সাক্ষী রোনালদো!
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
তুষারধসে দুই পর্বতারোহী নিহত, নিখোঁজ ১২
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!