মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী নাসা

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৫

ভারতের চন্দ্রাভিযান শতভাগ সফল না হলেও দেশটির প্রচেষ্টা নজর কেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের। ইতোমধ্যে মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে নিজেদের এমন আগ্রহের কথা জানায় সংস্থাটি। মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী নাসা
টুইটে বলা হয়, ‘মহাকাশ খুবই চ্যালেঞ্জিং জায়গা। চাঁদের দক্ষিণ মেরুতে ইসরো-র (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা) চন্দ্রযান ২ অবতরণ প্রচেষ্টার প্রশংসা করছি। আপনারা আমাদের উৎসাহিত করেছেন। আশা করি ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আমরা একসঙ্গে কাজ করবো।’

চন্দ্রাভিযানের আগেই ইসরোর তরফে জানানো হয়েছিল, চন্দ্রযান ২-এর অভিযান অত্যন্ত জটিল একটি বিষয়। আগের অভিযানগুলোর তুলনায় এটি অনেক বেশি উন্নত। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও কোনও অভিযান হয়নি। সেখানেই কাজ করার কথা ছিল চন্দ্রযান ২-এর।

গত ২ সেপ্টেম্বর চন্দ্রযান ২-এর অরবিটারের সঙ্গে সফলভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয় ল্যান্ডার বিক্রমের। তারপর থেকেই শুরু হয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের চ্যালেঞ্জিং প্রক্রিয়া। সবকিছু ঠিক থাকলেও চাঁদের মাটি থেকে ২ দশমিক ১ কিলোমিটার ওপরেই বিক্রমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরো-র।

শুক্রবার নাসা জানিয়েছে, গত ৬ দশকে মাত্র ৬০ শতাংশ চন্দ্রাভিযান সফল হয়েছে। গত বছর ইসরায়েলের চন্দ্রাভিযানও সফল হয়নি। ইসরো-র দাবি, তাদের অভিযান ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত সফল হয়েছে। ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও কাজ করবে অরবিটার। ইসরো চেয়ারম্যান বলেন, ‘অভিযানের প্রতিটি ধাপের সাফল্যের পর্যালোচনা হয়েছে। শতভাগের কাছাকাছি সফল হয়েছে মিশন।’ অরবিটারের আয়ু এক বছর ভাবা হয়েছিল। কিন্তু অতিরিক্ত জ্বালানি থাকায় সেটি সাড়ে সাত বছর চাঁদের কক্ষপথে থাকবে বলে জানিয়েছেন ইসরোর প্রধান ড. কে শিবন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
মার্কিন ঘাঁটিগুলো এবার ‘নরক’ দেখবে: ইরান
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালালো ইরান
সর্বশেষ খবর
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
তহবিলে ঘাটতি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন
সম্প্রীতির বাংলাদেশ বনাম উগ্রবাদের কালো ছায়া
সম্প্রীতির বাংলাদেশ বনাম উগ্রবাদের কালো ছায়া
ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জগঠন শুনানি ১ সেপ্টেম্বর
গুলশানে ফ্ল্যাট জালিয়াতিব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে মামলার চার্জগঠন শুনানি ১ সেপ্টেম্বর
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক