জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে এগিয়ে বাম ঐক্য

বিদেশ ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৫ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ সব পদে এগিয়ে রয়েছে বাম ঐক্য। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এখবর জানিয়েছে।

জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে এগিয়ে বাম ঐক্য

১ হাজার ৮৪১টি ব্যালটের মধ্যে ৫৫০টি  গণনার পর ২৬৬ ভোট পেয়ে বাম ঐক্যের ঐশী ঘোষ সভাপতি পদে এগিয়ে রয়েছেন। বিরসা আম্বেড়কর ফুলে স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের জিতেন্দ্র সুনার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন ঐশী।

সহ-সভাপতি পদে বাম ঐক্যের সাকেত মুন ৩৬০ ভোট, সাধারণ সম্পাদক পদে সতীশ চন্দ্র যাদব ২৬১ ভোট এবং যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ দানিশ ৩৫৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

বাম ঐক্যের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলোর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন, স্টুডেন্টস’ ফেডারেশস অব ইন্ডিয়া, ডেমোক্র্যাটিক স্টুডেন্টস’ ফেডারেশন ও অল ইন্ডিয়া স্টুডেন্টস’ ফেডারেশন।  

শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে বিরোধের কারণে ভোট গ্রহণের পর ১১ ঘণ্টা দেরি ভোট গণনা শুরু হয়। শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে ভোট গণনা শুরু হয়। শিক্ষার্থীদের দাবি ছিল, পোলিং এজেন্টদের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নিতে হবে যাতে করে ১৭ সেপ্টেম্বরের আগে ফল প্রকাশ হবে না। পরে সিদ্ধান্ত হয় প্রাথমিক প্রবণতা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার দিল্লি হাইকোর্ট ১৭ সেপ্টেম্বরের আগে নির্বাচনের ফল ঘোষণা থেকে প্রশাসনকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার অনুষ্ঠিত ভোটে ভোটার উপস্থিতির হার ছিল ৬৭ দশমিক ৯ শতাংশ। গত সাত বছরের মধ্যে ভোটার উপস্থিতির হার এটাই সর্বোচ্চ বলে ধারণা করা হচ্ছে। রবিবার ফল ঘোষণার জন্য নির্ধারিত থাকলেও আদালত তা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেন।

/এএ/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!