তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে : ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৬
image

যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনাকে ‘মৃত’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ বছর ধরে চলমান আফগান যুদ্ধের অবসানে এই আলোচনা শুরু হয়। শান্তিচুক্তির একটি খসড়াও স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই আলোচনাকে এখন অকার্যকর বলছেন ট্রাম্প। তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ‘মৃত্যু’ ঘটেছে : ট্রাম্প

টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে গোষ্ঠীটি। দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা। গত সপ্তাহে এরই পরিপ্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। তবে সম্প্রতি কাবুলে তালেবান হামলায় এক মার্কিন সেনা নিহতের পর শান্তিচুক্তি বাতিলের ঘোষণা দিয়ে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তালেবানের সঙ্গে আলোচনার প্রসঙ্গে সোমবার মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘সেগুলো মৃত। সেগুলো মৃত। আমি যতোদূর জানি, সেগুলো মৃত।’

গত সপ্তাহে মার্কিন ও তালেবান প্রতিনিধিরা এই চুক্তির ব্যাপারে সম্মত হয়েছিলো। তবে মার্কিন প্রেসিডেন্ট শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানানোর পর তালেবান জানিয়েছে, এর ফলে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
পড়ার অভ্যাস কমলেও বাড়ছে বইয়ের দোকানের ব্যবসা
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
সর্বশেষ খবর
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
আধিপত্য নয়, সহাবস্থানই সংকট উত্তরণের পথ: তথ্যমন্ত্রী
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
‘আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ