ইরানের ‘গোপন পারমাণবিক ঘাঁটি’র স্যাটেলাইট ইমেজ হাজির করলেন নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৭ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১১
image

ইরানের পারমাণবিক কর্মসূচির এক অজানা ঘাঁটি রয়েছে দাবি করে কথিত সেই ঘাঁটির স্যাটেলাইট ইমেজ হাজির করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, শূন্য দশকের গোড়ার দিক থেকে এই গোপন ঘাঁটিটি সচল রয়েছে। অতীতেও নেতানিয়াহু একই রকম মন্তব্য করেছেন। তবে নির্বাচনের কয়েকদিন আগে আবার সেই কথিত গোপন ঘাঁটির প্রসঙ্গ সামনে আনাকে প্রচারণার চাল বলে মনে করছেন তার রাজনৈতিক বিরোধীরা। ইরানের ‘গোপন পারমাণবিক ঘাঁটি’র স্যাটেলাইট ইমেজ হাজির করলেন নেতানিয়াহু

১৭ সেপ্টেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন। এর ৮ দিন আগে সোমবার (৯ সেপ্টেম্বর) জেরুজালেমে কথা বলতে গিয়ে নেতানিয়াহু একটি স্যাটেলাইট চিত্র দেখিয়েছেন। বলেছেন, ইসপাহান শহরের দক্ষিণের শহর আবাদেহের কাছে একটি ঘাঁটি রয়েছে। যেখানে পারমাণবিক অস্ত্রের উন্নয়নে পরীক্ষা চালায় ইরান। নেতানিয়াহু তার টেলিভিশন বক্তৃতায় কোনও নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে তার এক মুখপাত্র মার্কিন বার্তা সংস্থা সিএনএ ‘কে বলেন, সম্ভবত ২০০৩ সালের গোড়া দিক থেকে ওই ঘাঁটিটি অপারেশনে রয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেন, আবাদেহ ঘাঁটির বিষয়ে ২০১৮ সালের জানুয়ারিতে তথ্য পায় দেশটির কর্মকর্তারা। সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির সংরক্ষণাগার রয়েছে। তার দাবি, তেল আবিব ঘাঁটিটির কথা জানতে পেরেছে; এমনটা বোঝার পর তেহরান এর প্রমাণ ধ্বংস করেছিল অথবা প্রমাণ ধ্বংসের চেষ্টা করেছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী স্যাটেলাইটের দুটি চিত্র দেখিয়েছেন। একটি ঘাঁটি ধ্বংসের আগের চিত্র, অন্যটি পরের। ধারণা করা হচ্ছে, চলতি বছরের জুনের শেষের দিক অথবা জুলাইয়ের শুরুর দিকে ছবিগুলো তোলা হয়েছে। নেতানিয়াহু দাবি করেন, এ বিষয়ের আরও প্রমাণ রয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা বলছে। সে সময় তিনি ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি বিশ্বনেতাদের অনুসরণের আহ্বান জানান।

সাধারণ নির্বাচনের খুব কাছাকাছি সময়ে এমন তথ্য প্রকাশ করায় এটাকে নির্বাচনি প্রচারণা হিসেবে দেখছে নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধীরা। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গ্যাটজ টুইটার বার্তায় লিখেছেন, ‘প্রচারণার জন্য স্পর্শকাতর তথ্যের ব্যবহার নেতানিয়াহুর নিম্নরুচির প্রতিফলন। প্রধানমন্ত্রী হিসেবে শেষ কয়েকটা দিনেও তিনি কেবল স্বার্থের কথাই ভাবছেন।’

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ
রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণে ২ বাংলাদেশির মৃত্যু, হতাহত অনেকে
শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইকে ‘কট্টর বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আমি এখন এক ‘হাইপারবোরিয়ান’
নোবেলজয়ী অ্যান কারসনের সাক্ষাৎকার আমি এখন এক ‘হাইপারবোরিয়ান’
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নূর মোহাম্মদকে
হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি নূর মোহাম্মদকে
অবসরে ঝাড়ুদার, তার নামেই বিল করে ৩০ হাজার টাকা তুললেন স্বাস্থ্য কর্মকর্তা!
অবসরে ঝাড়ুদার, তার নামেই বিল করে ৩০ হাজার টাকা তুললেন স্বাস্থ্য কর্মকর্তা!
গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পাচার, সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে অ্যাকশনে দুদক
গ্রাহকের অর্থ আত্মসাৎ করে পাচার, সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে অ্যাকশনে দুদক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?