আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের পুরস্কার অর্জন

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। ৪১তম বাদশাহ আবদুল আজিজ তেলাওয়াত প্রতিযোগিতার তৃতীয় গ্রুপে তিনি দ্বিতীয় স্থান লাভ করেছেন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের পুরস্কার অর্জন

হাফেজ শিহাবের জন্ম কুমিল্লায়। তিনি পড়াশোনা করছেন রাজধানীর যাত্রাবাড়ির তাহফিজুল কুরআন আয়াস সুন্নাহ মাদ্রাসায়। পুরস্কার হিসেবে তিনি ৫০ হাজার সৌদি রিয়াল ও মক্কার গভর্নর খালিদ আল ফয়সালের সনদপত্র লাভ করেন।

মক্কার কাবা শরিফের নতুন ভবনে আয়োজন করা হয় এবারের প্রতিযোগিতা। এবার ১০৩টি দেশের ১৪৬ জন হাফেজ প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে ১২ জন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন। বাংলাদেশি হাফেজ জাকারিয়ার তেলাওয়াতের মধ্য দিয়ে এবারের প্রতিযোগিতা শুরু হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এছাড়া সৌদি ধর্মমন্ত্রী শেখ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ এবং হারাম শরিফের সিনিয়র ইমাম আবদুল রহমান আল সৌদিসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রতিমন্ত্রী উপস্থিত থাকায় তাকে ধন্যবাদ জানান সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, ভবিষ্যতে বাংলাদেশও আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করছে।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভুল করে ইরানকে ‘ইসলামিক রিপাবলিক অব জাপান’ বললেন ট্রাম্প
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কোন পথে গড়াচ্ছে ইরান-মার্কিন সংঘাত
সর্বশেষ খবর
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয়: সুইজারল্যান্ড কোচ
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয়: সুইজারল্যান্ড কোচ
বৃষ্টির দিনে খিচুড়ি, বিলাস নাকি ঐতিহ্য
বৃষ্টির দিনে খিচুড়ি, বিলাস নাকি ঐতিহ্য
হাতিয়ার অধিকাংশ এলাকা প্লাবিত, বিপর্যস্ত জনজীবন
হাতিয়ার অধিকাংশ এলাকা প্লাবিত, বিপর্যস্ত জনজীবন
এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’, কি আছে এই মেডিক্যাল ড্রামায়?
এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’, কি আছে এই মেডিক্যাল ড্রামায়?
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী