ইতালির রাস্তায় পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিলেন বাংলাদেশি

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২০ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৩

ইতালির রাজধানী রোমের ফুটপাতে শুক্রবার লক্ষাধিক টাকাসহ একটি মানিব্যাগ পান বাংলাদেশি বংশোদ্ভূত মোসান রাসেল। পাওয়ার পর এটি নিয়ে সোজা পুলিশের কাছে জমা দেন তিনি। পরে মানিব্যাগটি এর প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেয় পুলিশ। এতে মুগ্ধ হয়ে ওই ব্যক্তি মোসান রাসেলকে তার চাহিদা অনুযায়ী যে কোনও পুরস্কার দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে ২৩ বছরের রাসেল সাফ জানিয়ে দেন, তিনি অস্বাভাবিক কিছু করেননি। আর ওই টাকাও তার নয়। তাই পুরস্কার নেওয়া তার পক্ষে সম্ভব নয়। পরিবারের কাছ থেকে তিনি এমন শিক্ষাই পেয়েছেন। ইতালির রাস্তায় পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিলেন বাংলাদেশি
পুলিশ জানিয়েছে, মানিব্যাগটিতে দুই হাজার ইউরো ছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৮৬ হাজার ৭৮০ টাকা। এছাড়া এতে বেশকিছু ক্রেডিট কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স ও একটি ব্যক্তিগত পরিচয়পত্র ছিল।

মোসান রাসেল একটি ইতালীয় দৈনিককে বলেন, ওই মানিব্যাগে ঠিক কী পরিমাণ অর্থ ছিল সেটি আমি জানতাম না। কেননা আমি এটি  গুণে দেখিনি। যা পেয়েছি সব নিয়ে শুধু থানায় জমা দিয়ে এসেছি।

বিবিসি জানিয়েছে, রাসেল সাত বছর ধরে রোমে বসবাস করেন। সেখানে তার একটি ছোট দোকান রয়েছে। আর ওই মানিব্যাগটির মালিক একজন স্থানীয় ব্যবসায়ী। তার পুরস্কারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে রাসেল জানিয়েছেন, ওই ব্যক্তি যদি তার দোকানে কেনাকাটা করেন তাহলে তিনি খুশি হবেন। এর বাইরে কোনও পুরস্কারের প্রয়োজন নেই।

 

/এমপি/
সম্পর্কিত
মুম্বাইয়ে গাড়িতে ধাক্কা দিয়ে পালাতে গিয়ে পুলিশকেও চাপা দেওয়ার চেষ্টা নারীর
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সর্বশেষ খবর
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
গার্মেন্টস শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন
শামীম ওসমানের দেশে ফেরার ঘোষণায় যে হুমকি দিলেন বিএনপি নেতা
শামীম ওসমানের দেশে ফেরার ঘোষণায় যে হুমকি দিলেন বিএনপি নেতা
গার্মেন্টস শিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে: জামায়াত আমির
গার্মেন্টস শিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে: জামায়াত আমির
যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে ২০২৮ বিশ্বকাপই মূল লক্ষ্য
যুব এশিয়া কাপ জয়ের প্রত্যাশা, তবে ২০২৮ বিশ্বকাপই মূল লক্ষ্য
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত