সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪০

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তারা মধ্যপ্রাচ্যে ‘ইরান আগ্রাসন’ নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে সৌদি আরবে নিযুক্ত মার্কিন মিশন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলার  পর  তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। এই হামলার জন্য ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।  হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরান জড়িত বলে দাবি করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র  কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সেই স্থানগুলো চিহ্নিত করার দাবি করে ওয়াশিংটন।

এর আগে সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, তার দেশের স্থাপনায় হামলার পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রিয়াদের রয়েছে। যুক্তরাষ্ট্রও ওই অঞ্চলে একটি নৌ-সামরিক জোটটি গড়ে তোলে। তাদের দাবি মধ্যপ্রাচ্যের জলসীমা সুরক্ষায় এই জোট গঠিত হয়েছে। ইতোমধ্যে সেখানে সৌদি আরব ও যুক্তরাজ্য যোগ দিয়েছে। 
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজের সঙ্গে দেখা করে সংযুক্ত আরব আমিরাতেও সফর করবেন পম্পেও। সেখানে তিনি দেশটির যুবরাজ শেখ মোহাম্মদ জায়েদের সঙ্গে কথা বলবেন। 

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিচ্ছিন্নতাবাদীদের বন্ধু বানাচ্ছে ইসরায়েল
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন দুই বাংলার নন্দিনী জয়া
জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন দুই বাংলার নন্দিনী জয়া
শেষ হয়েছে হজ ফ্লাইট, দেশে ফিরেছেন ৭৯১০০ হাজি
শেষ হয়েছে হজ ফ্লাইট, দেশে ফিরেছেন ৭৯১০০ হাজি
হরমুজে নির্ধারিত নৌপথ না মেনে বিপাকে বিদেশি জাহাজ
হরমুজে নির্ধারিত নৌপথ না মেনে বিপাকে বিদেশি জাহাজ
সংসদে সংবিধান সংস্কার না হলে জনগণের কাছেই যাবো: জামায়াত আমির
সংসদে সংবিধান সংস্কার না হলে জনগণের কাছেই যাবো: জামায়াত আমির
সর্বাধিক পঠিত
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
নতুন মুরগি বাজারে আসছে, মাংস হবে লাল, ডিম পাড়বে বেশি
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত
বিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
টাঙ্গাইলে নাজমা আলম হত্যার রহস্য উন্মোচনবিশ্বাস করে বাসার চাবিও দিয়েছিলেন নারী, তাকেই হত্যা করলেন মুয়াজ্জিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
ইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি
কী, কেন, কীভাবেইরানের আমন্ত্রণ পেয়েও কেন খামেনির জানাজায় যাচ্ছেন না মোদি