ভাষা পরীক্ষায় জালিয়াতি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ত্রুটিপূর্ণ’ পদক্ষেপের ভুক্তভোগী বাংলাদেশিরা

অদিতি খান্না, যুক্তরাজ্য
১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২১ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২৩

পাঁচ বছর আগে শিক্ষার্থী ভিসার জন্য নেওয়া ইংরেজি ভাষা পরীক্ষা কেলেঙ্কারিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রুটিপূর্ণ পদক্ষেপের সমালোচনা করেছে দেশটির একটি পার্লামেন্টারি কমিটি। এই প্রক্রিয়ার ভুক্তভোগী কয়েকশ বিদেশি শিক্ষার্থী, যাদের অনেকেই বাংলাদেশি।

ভাষা পরীক্ষায় জালিয়াতি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ত্রুটিপূর্ণ’ পদক্ষেপের ভুক্তভোগী বাংলাদেশিরা

২০১৪ সালের ফেব্রুয়ারিতে বিবিসির অনুসন্ধানে দুটি ইংরেজি ভাষা পরীক্ষা কেন্দ্রে জালিয়াতির প্রমাণ উঠে আসে। এই কেন্দ্রগুলো এডুকেশনার টেস্টিং সার্ভিসের (ইটিএস) অধীনে পরিচালিত হচ্ছিল। এতে দেখা গেছে, সত্যিকার পরীক্ষার্থীদের বদলে ইংরেজি জানা লোকেরা স্পিকিং টেস্ট দিচ্ছে এবং কর্মীরা অন্য পরীক্ষার এমসিকিউ উত্তর দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্তের পর কঠোর পদক্ষেপ নেয়। অনেক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়।

হাউস অব কমন্সের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টস: অ্যা সিস্টেমেটিক ফেইলার অ্যাফেক্টিং থাউজেন্ডস’ শিরোনামের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। পাঁচ বছর আগের টেস্ট অব ইংলিশ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন প্রক্রিয়ার কেলেঙ্কারির ঘটনায় এই তদন্ত করেন তারা। এই পরীক্ষাটি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল। এই কেলেঙ্কারিতে ধরা পড়া শিক্ষার্থীদের অনেকেই নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তা প্রমাণে সরকারের কাছে লবিং করে আসছেন। তাদেরকে সমর্থন জানিয়েছেন অনেক ব্রিটিশ এমপি। এবার তারা সমর্থন পেলেন পিএসির। প্রতিবেদনে পিএসি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ভুল বশত অভিযুক্তদের জন্য নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে তাদের অভিযোগ থেকে মুক্তির উপায় বের করার জন্য আহ্বান জানিয়েছে।

পিএসি’র চেয়ারম্যান লেবার পার্টির এমপি মেগ হিলার বলেন, বেসরকারি কোম্পানি কর্তৃক বিদেশি শিক্ষার্থীদের ইংরেজি ভাষার পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ব্যর্থতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রুটিপূর্ণ প্রতিক্রিয়া সত্যিকার অবিচার।

ভিসা বাতিল শিক্ষার্থীদের মধ্যে একজন বাংলাদেশের ফাতেমা। ২০১৫ সালে ভিসা বাতিল হওয়ার পর থেকেই তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তিনি বলেন, আমার ব্যর্থ হওয়ার সুযোগ নেই। কেউ ভুল করেছে সেজন্য আমাকে সাজা ভোগ করতে হবে, এটা মেনে নিয়ে আমি দেশে ফিরে যেতে পারি না।

একইভাবে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা বাংলাদেশি হোসাইনেরও ভিসা বাতিল করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
স্কিইংয়ের বাইরে ইউরোপের শীত উপভোগের ৮ উপায়
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা আজ, হতাশায় হাজারো বাংলাদেশি
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সর্বশেষ খবর
দুই দিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? 
দুই দিনের ব্যবধানে আবার বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? 
হাজিরা দিয়ে উধাও রংপুর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা
হাজিরা দিয়ে উধাও রংপুর প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘দায় স্বীকার করে’ ফেসবুকে পোস্ট, যুবক আটক
পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ‘দায় স্বীকার করে’ ফেসবুকে পোস্ট, যুবক আটক
মধ্যপ্রদেশে হোটেলের বর্জ্য চেম্বার পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু
মধ্যপ্রদেশে হোটেলের বর্জ্য চেম্বার পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম